চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউব চ্যানেলের জন্য নাটক তৈরি করছেন শামীম

সারারা মুশাররাত তূর্ণা by সারারা মুশাররাত তূর্ণা
3:22 অপরাহ্ন 24, অক্টোবর 2017
in বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে আরণ্যক নাট্যদলের ৪৫ বছর পূর্তি উৎসব। ‘পুষ্প ও মঙ্গল আন্তর্জাতিক নাট্যোৎসব ‘ শীর্ষক এই উৎসব চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। ২৪ অক্টোবর, মঙ্গলবার  সন্ধ্যায় মঞ্চায়িত হবে আরণ্যকের বিখ্যাত প্রযোজনা ‘রাঢ়াং’। উৎসব নিয়ে কথা বলতে মঙ্গলবার চ্যানেল আই ভবনে এসেছিলেন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা শামীম জামান। চ্যানেল আই অনলাইনকে জানালেন নাটক নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা।

আরণ্যক নাট্যদলের সঙ্গে শামীমের চৌধুরীর পথ চলা ২৭ বছরেরও বেশি সময় ধরে। তবে, টেলিভিশন নাটকের ব্যস্ততার কারণে এবারের আরণ্যকের উৎসবের কোন নাটকেই অভিনেতা হিসেবে দেখা যাবে না তাকে। কিন্তু, উৎসব আয়োজনে সরাসরি সম্পৃক্ত আছেন তিনি।



মঞ্চ নাটক দেখতে এবং এর প্রসারে সহায়তার জন্য সবাইকে আহবান জানিয়েছেন শামীম। মঞ্চের টিকিট কেটে দল বেঁধে নাটক উপভোগ করার অনুরোধ করেছেন দেশের তরুণ প্রজন্মকে। বললেন, দর্শকদের ভালবাসায়ই আরণ্যক ৪৫ বছর পূর্ণ করতে পেরেছে।

এই মুহূর্তে ব্যস্ততা প্রসঙ্গে শামীম জানান, টেলিভিশন নাটক নিয়েই মূলত ব্যস্ত তিনি। ঈদে তাঁর ১৪টি নাটক প্রচারিত হয়েছে। এর মধ্যে পাঁচটি নাটকই ছিল সাত পর্বের। সামনে আসছে ‘সবজান্তা শমসের’ ও ‘আড়াল’।

নিজের পরিচালিত ও অভিনীত নাটক নিয়ে ইউটিউবে নিজস্ব চ্যানেল খুলেছেন শামীম। জানালেন এরই মধ্যে দুইটি নাটক সেখানে দর্শকদের জন্য মুক্তি দেয়া হয়েছে। নাটকগুলো শুধুমাত্র ইউটিউবের জন্য নির্মিত হয়েছে। ভবিষ্যতে কমেডি ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে শামীম জামানের।

ছবি: ওবায়েদুল হক তুহিন

Tags: শামীম জামান
Previous Post

প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

Next Post

দুধ খেতে রাজি না হওয়ায় ৩ বছরের শিশুকে গভীর রাতে একা ফেলে আসার পর

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দুধ খেতে রাজি না হওয়ায় ৩ বছরের শিশুকে গভীর রাতে একা ফেলে আসার পর

প্রধান অতিথি এম কে আনোয়ারের সঙ্গে আলোচনা করছেন তোফায়েল আহমেদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর সমর্থনে এম কে আনোয়ার সহনীয় ভূমিকা পালন করেন: তোফায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT