ইউটিউবে খেলনার রিভিউ পোস্ট করে সাত বছরের রায়ান আয় করেছে ২ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১৭৬ কোটি টাকা। ইউটিউবে তার চ্যানেলের নাম রায়ান টয়েস রিভিউ। রায়ানকে ওই চ্যানেলটি ২০১৫ সালে খুলে দেন তার বাবা মা। তার চ্যানেলে যে পরিমাণ ভিডিও রয়েছে যার ভিউ ২৬০০ কোটিবার।








