চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবের টেকনিকটা বুঝি কম: খুরশীদ আলম

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
8:55 পূর্বাহ্ন 27, জুলাই 2017
in বিনোদন
A A
খুরশীদ আলম

খুরশীদ আলম

খুরশীদ আলম। বাংলা চলচ্চিত্র ও বেতারের গানের জনপ্রিয় শিল্পী। অসংখ্য শ্রোতাপ্রিয় গান তার গলা বেয়ে নেমে এসেছে নদীর মতো। যা শ্রোতাদের হৃদয় প্লাবিত করে জমতে জমতে পরিণত হয়েছে মহাসমুদ্রে। ‘মাগো মা’, ‘চুরি করেছো আমার মনটা’, ‘চুমকি চলেছে একা পথে’, ‘আজকে না হয় ভালোবাসো’, ‘নাচ আমার ময়না’, ‘ধীরে ধীরে চল ঘোড়া’, ‘এ আকাশকে সাক্ষী রেখে’সহ তার গাওয়া অনেক গান কালজয়ী রূপ পেয়েছে। চার শতাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন খুরশীদ আলম। যার বেশিরভাগই পেয়েছে ঈর্ষণীয় শ্রোতাপ্রিয়তা।

বর্তমানে তার গাওয়া জনপ্রিয় সব গান বিভিন্ন চ্যানেল থেকে ইউটিউবে আপলোড করা হচ্ছে। সম্প্রতি অনেক সিনিয়র শিল্পীকে দেখা গেছে ইউটিউবভিত্তিক কাজ করতে। এ বিষয়ে খুরশীদ আলমের কোনো পরিকল্পনা আছে? চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘ইউটিউবের টেকনিকটা আমি কম বুঝি। ফলে সেখানে কে কী করছে, তা নিয়ে ভাবছি না। শিল্পীর কাজ গান গাওয়া, গান নিয়েই আছি। আমি গান নিয়ে থাকতে চাই।’

ছবি নির্মাণ কমে যাওয়ায় বাংলা গান কমে গেছে বলে মনে করেন তিনি। বাংলা গানের হালচাল নিয়ে বলেন, ‘আগে বছরে প্রায় ৫০টি ছবি হতো। এখন হয় ১০/১২টি ছবি। যার দুই তিনটি থাকে যৌথ প্রযোজনায়। তো এই ছবিগুলো নির্মাণ হচ্ছে খুব অল্প সময়ে। ফলে গান সংশ্লিষ্টদের দ্রুত কাজ করতে হয়। তারা ধীরস্থিরভাবে যে একটু চিন্তা করবে, গুছিয়ে কাজ করবে; সেই সুযোগটা হচ্ছে না। আমি মনে করি এই অস্থিরতাই গান খারাপ হওয়ার একটি কারণ। এছাড়া এখন যারা গান লিখছেন, কম্পোজ করছেন, গাইছেন তারাও কিন্তু বেশ মেধাবী। তারা একটু যত্ন নিয়ে কাজ করলে গান ভালো হতে বাধ্য।’

খুরশীদ আলম বর্তমানে ‘ফিজআপ–চ্যানেল আই সেরা কণ্ঠ’ সিজন সিক্সের বিচারক হিসেবে কাজ করছেন। তরুণ শিল্পীদের উঠে আসার এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকাকে তিনি খুব উপভোগ করছেন বলে জানান।

ছবি: তানভীর আশিক

Tags: খুরশীদ আলম
Previous Post

‘আজ আমার আব্বুর জন্মদিন’

Next Post

সন্তানের সমস্যার সমাধান করুন এখনই

Next Post
সন্তানের সমস্যা?

সন্তানের সমস্যার সমাধান করুন এখনই

ঠিক থাকুক লিপস্টিক

লিপস্টিক গায়েব?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT