সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ডভাবে আসক্ত ও সাধারণ জীবনযাপনের বিষয়বস্তু নিয়ে তৈরি ওয়েব সিরিজ ‘সোশ্যাল ভাইরাস’ ইউটিউবে মুক্তি পেয়েছে।
এতে দেখা গেছে একটি ধনী পরিবার কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
অন্যদিকে খুব সাধারণ এক দারোয়ানের জীবন দেখানো হয়েছে যারা শুধু বাস্তব সম্পর্কে বিশ্বাসী। এই দুই শ্রেণির জীবনের পার্থক্য তুলে ধরা হয়েছে ‘সোশ্যাল ভাইরাস’-এ।
প্লে মিউজিক প্রডাকশনের ব্যানারে মোমিন স্বপনের রচনা ও পরিচলনায় ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন একঝাঁক তরুণ-তরুণী। তারা হলেন আবির হাসান চৌধুরী, ঋতু, লিপ্টন, শিশির, রিমি, তাজ, মেহেদী, আমান ও সুজন আহমেদ।
রিপনের ভিডিওগ্রাফিতে সম্পাদনা করেছেন রেজাউল তালুকদার। এটি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘প্লে মিউজিক প্রডাকশন’ এ ৬ আগস্ট মুক্তি দেয়া হয়েছে। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন কণ্ঠশিল্পী সুমি আক্তার।









