চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবে ‘মৃত জোনাকি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 04, মার্চ 2020
in বিনোদন
A A
Group of five young adults standing outdoors with trees and sunlight in background. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেল ব্লুজ ও রক ঘরানার সংগীতশিল্পী সাব্বির নাসিরের নতুন গান ‘মৃত জোনাকি’। মঙ্গলবার বিকেলে গানচিলের ব্যানারে ইলেক্ট্রিক ঘরানার এই মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশ পায়।

গানটির সুর ও সংগীত করেছেন বলিউডে স্থান করে নেয়া এপিরাসের শেখ সামী মাহমুদ ও শেখ শাফি মাহমুদ। কথা লিখেছেন মেহেদী হাসান লিমন।

আর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ‘ন ডরাই’ চলচ্চিত্রের পরিচালক তানিম রহমান অংশু। ‘মৃত জোনাকি’ শীর্ষক এ গানটির কণ্ঠ ধারণ হয় মুম্বাইয়ে এবং গানটিতে অভিনয় করেছেন মডেল ও অভিনয় শিল্পী সালহা খানম নাদিয়া ও আশফাক রানা।

সাব্বির নাসির বলেন, আমার ‘হর্ষ’ শিরোনামের গানটি শোনার পর শাফি মুম্বাই থেকে আমাকে ফোন করে। কাজের ব্যাপারে আমাদের প্রাথমিক কিছু আলোচনা হয়। প্রথমে কিছুটা সিদ্ধান্তহীনতায় থাকলেও পরবর্তীতে এপিরাসের সঙ্গে নিরীক্ষাধর্মী এই কাজটি করার সিদ্ধান্ত নিই এবং আমি বিশ্বাস করি দর্শকরা গানটি পছন্দ করবেন।

দুই ভাই শেখ সামী মাহমুদ ও শেখ শাফি মাহমুদের গানের প্রজেক্ট ‘এপিরাস’ চার বছরেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছে। বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের গানের সংগীতায়োজন করেন তারা। তাদের সংগীতায়োজনে মিকা সিং ও আলী কুলি মির্জার ‘ইশকাম’ ব্যাপক সাড়া ফেলেছে।

২০১৫-২০১৬ সালে বলিউডের আরো ছয়-সাতটি গানের সংগীতায়োজন করে এপিরাস। এর মধ্যে আরমান মালিকের সঙ্গে ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির ‘বুদ্ধু সা মান’, ‘গোলমাল অ্যাগেইন’ ছবির ‘হাম নেহি শুধরেঙ্গে’ ও ‘বার বার দেখো’ ছবির ‘সো আসমান’, অর্ক প্রাভ মুখার্জির সঙ্গে ‘দরিয়া’ ও ‘সালাম-ই-ইশক’-এর রিমেকের সংগীতায়োজন বেশ জনপ্রিয় হয়েছে।

Tags: এপিরাসজোনাকিলিড বিনোদন
Previous Post

করোনা মোকাবিলায় ১২শ’ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Next Post

গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে: তথ্যমন্ত্রী

Next Post

গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার উইকেটের সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওয়ানডের দলে ফিরলেন সৌম্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT