চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন-স্কটল্যান্ড বাছাই প্লে-অফ স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 অপরাহ্ন 08, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধরত অবস্থায় এই মুহূর্তে বিশ্বকাপ বাছাইপর্ব খেলা সম্ভব নয় ইউক্রেনীয়দের। কদিন আগেই ম্যাচ স্থগিত রাখতে ফিফাকে অনুরোধ জানিয়েছিল ইউক্রেন ফুটবল। অবশেষে স্কটল্যান্ডের সাথে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচ স্থগিত রেখে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে স্কটল্যান্ড।

কাতার বিশ্বকাপে অংশ গ্রহণের দৌড়ে শক্ত অবস্থানে ইউক্রেন। আগামী ২৪ মার্চ স্কটল্যান্ডের গ্লাসগোতে প্লে-অফের ম্যাচ রয়েছে ইউক্রেনীয়দের। ম্যাচে জিতলে ওয়েলস-অস্ট্রিয়ার ম্যাচে বিজয়ীর বিপক্ষে মাঠে নামবে ইউক্রেন। যেখানে জিতলেই মিলবে কাতার বিশ্বকাপের টিকিট।

বিশ্বকাপে অংশ গ্রহণের এমন সুযোগ হাত ছাড়া করতে চায় না দেশটির ফুটবল সংস্থা। স্কটল্যান্ড ও ফিফাকে পরিস্থিতি বিবেচনা করে ম্যাচ সাময়িক স্থগিত রাখার আহবান জানিয়েছিল ইউক্রেনীয়রা। দেশের ক্রান্তি লগ্নে স্কটল্যান্ডকে পাশে পেয়েছে ইউক্রেন।

‘স্কটল্যান্ড পরুষ ও মহিলা জাতীয় দল ইউক্রেন ফুটবল সম্প্রদায়ের উপর সংহতি জানায়। আমরা তাদের পাশে আছি। এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ সেটা এখন বিবেচ্য নয়। বরং এই দুর্দিনে বন্ধুত্বের হাত বাড়িয়ে আমাদের ঐক্য বিশ্বকে দেখানো উচিত। আমরা পরের মাসে একে অন্যের মুখামুখি হব।’

‘আমরা সেই সব যুদ্ধ বিধ্বস্ত মানুষের নিরাপত্তা ও ভোগান্তি নিয়ে বেশি উদ্বিগ্ন। আমরা তাদের জন্য প্রার্থনা করি।’

পরবর্তীতে কখন ম্যাচ আয়োজন করা হবে সে ব্যাপারে কিছু না জানালেও আগামী জুন মাসে মাঠে নামতে পারে বলে ধারনা করা যায়। ইউক্রেন-স্কটল্যান্ড ম্যাচের জয়ী দল লড়বে অস্ট্রিয়া-ওয়েলস ম্যাচে জয়ী দলের বিপক্ষে। যেখানে জিতলেই মিলবে সরাসরি কাতার বিশ্বকাপে অংশ গ্রহণের টিকিট।

চলতি বছরের ২১ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। যেখানে আগামী ১৮ ডিসেম্বর ফুটবল বিশ্ব খুঁজে নেবে নতুন বিশ্বসেরাদের।

Tags: ইউক্রেনওয়েলসকাতার বিশ্বকাপ বাছাইকাতার বিশ্বকাপ-2022ফিফালিড স্পোর্টসস্কটল্যান্ড
Previous Post

পণ্যের দাম অহেতুক বাড়ালে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

Next Post

প্রতিবন্ধকতা থামাতে পারেনি তামান্নাকে

Next Post
তামান্না, প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধকতা থামাতে পারেনি তামান্নাকে

রাষ্ট্রপতি ও প্রতিনিধির মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা, ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য অধিকার বাস্তবায়নে আরও তৎপর হওয়া দরকার: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT