চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন ছাড়ছে বিভিন্ন দেশের নাগরিক, পোল্যান্ডে যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 পূর্বাহ্ন 15, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বর্মবিহীন সেনা সদস্যরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কিছু ধরেই ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা জড়ো করে রেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ বার বার অভিযোগ করে আসছে যে কোন মুহূর্তে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে রুশ বাহিনী। এই অবস্থায় ইউক্রেন ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরিকরা।

তবে ক্রেমলিন এ দাবি প্রত্যাখ্যান করলেও বেলারুশে এখনো যৌথ মহড়া চালিয়ে যাচ্ছে রাশিয়া। সোমবার অধিকৃত ক্রিমিয়ায়ও সামরিক মহড়ার ছবি প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এরপর ওইদিনই পোল্যান্ডে আরও আটটি এফ-ফিফটিন যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে বাইডেন প্রশাসন কিছু না জানালেও টুইট বার্তায় বিষয়টি নিশ্চত করেছেন পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী।এগুলো গত সপ্তাহে আসা মার্কিন যুদ্ধবিমানের বহরে যোগ দেবে বলে জানিয়েছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। পরিস্থিতিকে খুবই বিপজ্জনক এবং জটিল বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

তবে কূটনৈতিক উপায়ে ইউক্রেন সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পশ্চিমা দেশের নেতারা। সোমবার ইউক্রেন সফর করে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে কিয়েভে আগ্রাসন চালালে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর সুদূরপ্রসারী নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর।

ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করেছেন ন্যাটো সামরিক জোটের মহাসচিব। কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের জন্য অব্যাহত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে প্রতিটি পক্ষকে চাপ দিয়ে যাচ্ছেন পশ্চিমা কর্মকর্তারা।

ইউক্রেন যেন ন্যাটোয় যোগ না দেয় সে বিষয়ে নিশ্চয়তা চেয়েছে রাশিয়া। এ শর্তে প্রথমে কিছুটা রাজি থাকলেও সে চিন্তা থেকে সরে এসেছে ইউক্রেন। চাপা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইউক্রেন ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরিকরা।

এছাড়া রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে, যুক্তরাষ্ট্রের এমন সতর্কবার্তার পর সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ড ছাড়িয়েছে। সাত বছরের মধ্য সর্বোচ্চে পৌঁছেছে তেলের মূল্য ।

 

Tags: ন্যাটো জোটপোল্যান্ডযুক্তরাষ্ট্ররাশিয়া ইউক্রেন উত্তেজনা
Previous Post

গাড়িচাপায় টেনিস খেলোয়াড়ের মৃত্যু, অভিযুক্ত জিম্বাবুইয়ান ক্রিকেটার

Next Post

করোনায় বিশ্বজুড়ে শনাক্ত ও মৃত্যু কিছুটা বেড়েছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় বিশ্বজুড়ে শনাক্ত ও মৃত্যু কিছুটা বেড়েছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দু ভোট বিভাজন করে বিজেপিকে হারানোই তৃণমূলের লক্ষ্য: মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT