চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে যুদ্ধ: বাংলাদেশিদের ফেরাতে দরকার জরুরি পদক্ষেপ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:32 অপরাহ্ন 03, মার্চ 2022
in সম্পাদকীয়
A A
ইউক্রেন সীমান্তে শরণার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা প্রহরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের জলসীমায় আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। ওই জাহাজে মিসাইল হামলা হয়েছে, যাতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃত্যু হয়েছে। হামলাটি হয় ইউক্রেনের স্থানীয় সময় বিকেল পাঁচটার কিছু পড়ে। এই ঘটনায় শোক জানাচ্ছে দেশের জনগণ। সেইসঙ্গে উদ্বিগ্ন জাহাজে আটকে থাকা বাকি বাংলাদেশিসহ ইউক্রেনে থাকা বাংলাদেশিদের জন্য।

গতকাল বুধবার রাতে বাংলাদেশি জাহাজে বিমান হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তারপরে যুদ্ধের কারণে আর গন্তব্যে যাওয়া হয়নি জাহাজটির। জাহাজে থাকা ক্রুদের আকুতি আর নানা আপডেট এখন মনোযোগ টানছে।

ইউক্রেনে হাজার দেড়েক বাংলাদেশি রয়েছে যাদের মধ্যে শ পাঁচেকের সাথে যোগাযোগ রাখছেন পোল্যান্ড ও রোমানিয়ায় থাকা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। অনলাইনে যোগাযোগ ও পরামর্শ সেবা দেয়া হচ্ছে। তবে দূতাবাস কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ অসদাচরণও করছেন বলেও অভিযোগ করেছেন ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্তে ফেরা বাংলাদেশিরা। এছাড়া সীমান্তে আসার পরে তাদের যানবাহন ও অন্যান্য বিষয়ে সমন্বয় না থাকার খবরও এসেছে নানা সংবাদ মাধ্যমে। ইউক্রেন থেকে লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গেছে। সেজন্য সেখানে নানা অব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক। এ বিষয়ে কার্যকর মনোযোগ দরকার বলে আমরা মনে করি।

জাহাজে আটকে থাকা বাংলাদেশিদের ফেরাতে সরকার ইউক্রেন ও রাশিয়া সরকারের সাথে যোগাযোগ করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। যুদ্ধাবস্থার মধ্যে তাদের ফেরানো ঝুঁকি বিবেচনায় তাদের বর্তমানে জাহাজেই থাকতে বলা হয়েছে। নিহত হাদিসুরের মরদেহও সেই জাহাজেই রয়েছে বলেও খবর এসেছে। যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমে কখন কী করা উচিত, এ বিষয়ে আন্তর্জাতিক ও দেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া প্রয়োজন।

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সশ্বস্ত্র বাহিনীর রয়েছে ঈর্ষণীয় ঐতিহ্য। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউক্রেন থেকে পোল্যান্ড-রোমানিয়ায় ফিরে আসা বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনতে ব্যবস্থা নেয়া যেতে পারে। জাতিসংঘ ও ওইসব দেশের সঙ্গে কার্যকর কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে যেকোন ইতিবাচক সমাধান সম্ভব। আমাদের আশাবাদ, দ্রুত যুদ্ধ বন্ধ হবে এবং মানবেতর অবস্থা থেকে মুক্তি পাবে আটকে পড়া বাংলাদেশিসহ বহু মানুষ।

Tags: ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানএমভি বাংলার সমৃদ্ধিসম্পাদকীয়
Previous Post

বাংলালিংক ও দেশ টিভির মধ্যে কর্পোরেট চুক্তি সই

Next Post

দর্শক ফেরার ম্যাচ বড় জয়ে রাঙাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক ফেরার ম্যাচ বড় জয়ে রাঙাল বাংলাদেশ

তথ্যমন্ত্রী সাংবাদিকদের শৃঙ্খলা আনার দাবি করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ বছরে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে প্রায় তিনগুণ: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT