চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে আটকে গেছে ফ্রান্স, জয় উপহার পর্তুগালকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 পূর্বাহ্ন 25, মার্চ 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের খেলোয়াড়ের ড্রিবল, পর্তুগালের প্রতিপক্ষের বিরুদ্ধে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইপর্বে এমবাপে-গ্রিজম্যানদের ফ্রান্সকে আটকে দিয়েছে ইউক্রেন। বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট হারানোর রাতে প্রতিপক্ষের থেকে জয় উপহার পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল!

বুধবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ইউক্রেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ফ্রান্স। আর ‘এ’ গ্রুপের ম্যাচে আজারবাইজানের বিপক্ষে ১-০তে জিতেছে পর্তুগাল। তাদের জয়সূচক গোলটি প্রতিপক্ষের নিজেদের জালেই জড়িয়ে দেয়া!

পর্তুগালের হোম ম্যাচ হলেও করোনার কারণে তুরিনে জুভেন্টাসের মাঠে নামতে হয়েছে রোনালদোদের। জুভদের জার্সিতে তৃতীয় মৌসুম কাটাতে থাকা সিআর সেভেনের জন্য চেনা মাঠই। যদিও মাঠে থাকলেন অনুজ্জ্বল হয়ে।

অবশ্য সুযোগ তৈরিতে এগিয়ে ছিল পর্তুগালই। কেবল সাফল্যটা আনতে পারেনি। ৩৬ মিনিটে আজারবাইজান গোলরক্ষক পর্তুগিজদের একটি আক্রমণ ঠেকাতে গেলে তার সতীর্থ মাকসিম মেদভেদেভের গায়ে লেগে বল নিজেদের জালে জড়িয়ে যায়। ওই গোলেই হারতে হয় দলটিকে।

রাতের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সকে আটকে দিয়েছে ইউক্রেন। অ্যান্টনে গ্রিজম্যানের গোলে লিড নেয়া স্বাগতিকদের পয়েন্ট হারাতে হয় প্রেসনেল কিমপেম্বে নিজেদের জালে বল জড়িয়ে দিলে।

সুযোগ হাতছাড়ার মহড়ার মাঝে ১৯ মিনিটে গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় ফ্রেঞ্চরা। ৩৪ গোল নিয়ে বার্সেলোনা ফরোয়ার্ড এখন ফ্রান্সের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। শীর্ষে থিয়েরি অঁরি ৫১ গোল নিয়ে।

মধ্যবিরতির পর ফিরে ৫৭ মিনিটে সমতা ফেরায় ইউক্রেন। স্বাগতিক গোলরক্ষক লরিস প্রতিপক্ষের আক্রমণ বিপদমুক্ত করতে গেলে কিমপেম্বের গায়ে লেগে নিজ জালেই জড়িয়ে যায়। তাতে পয়েন্ট হারিয়ে বাছাই শুরু করতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

বিশ্বকাপ বাছাইয়ে রাতে অন্য ম্যাচগুলোতে আয়ারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে সার্বিয়া। বসনিয়া এন্ড হার্জেগোভিনার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে ফিনল্যান্ড। ওয়েলসের বিপক্ষে ১-৩ গোলের জয় তুলেছ বেলজিয়াম। এস্তোনিয়াকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে চেক রিপাবলিক।

জিব্রালটারকে ৩-০ গোলে হারিয়েছে নরওয়ে। লাটভিয়ার বিপক্ষে ১-২ গোলে জিতেছে মন্টেনেগ্রো। স্লোভাকিয়া ও সাইপ্রাস গোলশূন্য ড্র করেছে। মাল্টাকে ৩-১ গোলে হারিয়েছে রাশিয়া। স্লোভেনিয়া ১-০ গোলে জিতেছে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

Tags: ইউক্রেনওয়েলসকাতার বিশ্বকাপ-2022ক্রোয়েশিয়াপর্তুগালফ্রান্সবিশ্বকাপ বাছাই-২০২২বেলজিয়ামরাশিয়ালিড স্পোর্টস
Previous Post

দেশে ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা ৫০ লাখ ছাড়ালো

Next Post

ইভটিজিংয়ের সালিশকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা

Next Post
জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জের বহির্দৃশ্য ও রোগী প্রবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভটিজিংয়ের সালিশকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানি সাময়িক স্থগিত করলো ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT