চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার বিমান হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 10, মার্চ 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার বিমান হামলার দৃশ্য, ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতি লংঘন করে মারিউপোল শহরের একটি হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ড রুশ বিমান হামলায় ধ্বংস হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

একজন আঞ্চলিক কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, হাসপাতালের স্টাফ এবং রোগীসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।

এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়েছে।

বিবিসি জানায়, তিনি (জেলেনস্কি) হাসপাতালের ভিতরের ফুটেজও পোস্ট করেছিলেন, যা খারাপভাবে ক্ষতিগ্রস্ত বলে মনে হয়েছিল।

এর আগে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের আরও ৬টি বেসামরিক এলাকায় নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে মানবিক করিডোর খোলা রাখার কথা জানায় রাশিয়া।

ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল অন্তর্ভুক্ত দোনেৎস্কের আঞ্চলিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো জানান, কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত যায়নি এবং শিশুদের হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, ইন্টারফ্যাক্স ইউক্রেন অনুসারে রুশ পক্ষের সাথে যুদ্ধবিরতির সময়ে হামলাটি ঘটেছে।

মারিউপোল সিটি কাউন্সিল প্রচুর ক্ষয়ক্ষতির দাবি করেছেন। প্রকাশিত ভিডিও ফুটেজে পুড়ে যাওয়া ভবন, ধ্বংসপ্রাপ্ত গাড়ি এবং হাসপাতালের বাইরে একটি বিশাল গর্ত দেখানো হয়েছে। বিবিসি ভিডিওগুলোর অবস্থান সত্যতা করেছে বলে জানায়।

মারিউপোলের ডেপুটি মেয়র সের্হি অরলভ আরও জানান, শিশুদের হাসপাতালে বোমা হামলা করা কীভাবে সম্ভব তা আমরা বুঝতে পারছি না। মানুষ এ হামলাকে সত্য বলে বিশ্বাস করতে পারে না।

প্রেসিডেন্ট জেলেনস্কি, তার সর্বশেষ ভিডিও ভাষণে বলেন, রাশিয়া কি ধরনের দেশ যে এটি হাসপাতাল এবং প্রসূতি ওয়ার্ডগুলিকেও ভয় পায় এবং তাদের ধ্বংস করে?

অন্যদিকে, যুদ্ধের প্রথম দুই সপ্তাহে কমপক্ষে ৫ থেকে ৬ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আহত রাশিয়ান সৈন্যের সংখ্যা প্রায় ১৫,০০০ থেকে ১৮,০০০ বলে অনুমান করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা এটিকে খুব উল্লেখযোগ্য হতাহতের সংখ্যা মন্তব্য করে জানান, মৃত্যুর হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে তুলনা করেছেন।

তবে, ইউক্রেনের দাবি যুদ্ধে প্রায় ১২,০০০ রুশ সৈন্য মারা গেছে। গত সপ্তাহে রাশিয়া জানিয়েছিল, ইউক্রেনে তাদের ৫০০ জনেরও কম সেনা মারা গেছে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে শান্তি আলোচনায় বসবেন।

Tags: ইউক্রেনইউক্রেন পরিস্থিতিরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

পরলোকে কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা সাধন দাস

Next Post

উদ্বোধনী প্রদর্শনীতে প্রশংসিত ‘শিমু’, মুক্তি পাচ্ছে ৭ প্রেক্ষাগৃহে

Next Post
শিমু চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশগ্রহণকারী নারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী প্রদর্শনীতে প্রশংসিত 'শিমু', মুক্তি পাচ্ছে ৭ প্রেক্ষাগৃহে

আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পাচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান. Channel i News - চ্যানেল আই নিউজ

'আন্তর্জাতিক সাহসী নারী' পুরস্কার পাচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT