চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের ইরপিন শহরে আক্রমণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 পূর্বাহ্ন 07, মার্চ 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরপিনে রাস্তায় সেনা ও সামরিক যানবাহন, যুদ্ধের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ১২তম দিনে রাজধানী কিয়েভের কাছে ইরপিন শহরে হামলা চালাচ্ছে রাশিয়া। এসময় ইরপিন থেকে পালিয়ে যাওয়ার সময় মর্টার ফায়ারে একজন মা এবং দুই শিশু নিহত হয়েছে।

বিবিসি জানায়, এলাকাটিতে এখনো ভারি বোমাবর্ষণ চালাচ্ছে রুশ বাহিনী।

ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা সতর্ক করে জানান, রাশিয়া কিয়েভের উপর সর্বাত্মক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

তাই রাজধানীতে রাশিয়ার অগ্রগতি ঠেকাতে ইউক্রেনীয় বাহিনীর বিস্ফোরিত করা একটি ধ্বংসপ্রাপ্ত সেতুর উপর দিয়ে বেসামরিক নাগরিকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতির আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে যেখানে উভয় পক্ষই আবার একে অপরকে দোষারোপ করছে।

রেডক্রস বলেছে, নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কোনো পক্ষই সম্মত হয়নি। কয়েকদিন ধরে শহরটির বাসিন্দারা বিদ্যুৎ ও পানি বিহীন কাটাচ্ছে।

জাতিসংঘ জানায়, চলমান রুশ হামলার কারণে ১০ লাখের বেশি মানুষ পোল্যান্ডে প্রবেশ করেছে। ১৫ লাখ লোকের প্রায় দুই-তৃতীয়াংশই এখন পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও জানিয়েছেন, মস্কোর দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ হামলা বন্ধ হবে না।

গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালাতে শুরু করে রুশ সেনারা।

Tags: কিয়েভরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

কবর ছাড়া রুশ বাহিনীর জন্য শান্ত কোনো জায়গা নেই: জেলেনস্কি

Next Post

ম্যানইউকে উড়িয়ে দিয়ে জয় তুলেছে ম্যানসিটি

Next Post
প্রতিদ্বন্দ্বী ফুটবল খেলোয়াড়রা মাঠে, একটি গোলের জন্য প্রতিযোগিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানইউকে উড়িয়ে দিয়ে জয় তুলেছে ম্যানসিটি

শহীদ কাপুরের স্টাইলিশ লুক, চুল ও গ্যাজেটের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয় ছাড়তে প্রস্তুত নই: শহীদ কাপুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT