চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের আরেক শহর রাশিয়ার দখলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের শহরে গাড়ি ও ভবন ধ্বংস, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের চারটির পর দক্ষিণ ইউক্রেনের উপকূলীয় শহর বারদিয়ানস্ক নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ার সেনারা। স্থানীয় সময় রোববার বিকেলে শহরটিতে প্রবেশ করে তারা। তার কিছুক্ষণ পরেই শহরের কেন্দ্রে ঘোরাঘুরি করতে দেখা যায় রাশিয়ান সেনাদের।

বিবিসি জানায়, শহরটির মেয়র আলেকজান্ডার সভিডলো একটি ফেসবুক ভিডিওতে বলেছেন, সৈন্যরা সন্ধ্যায় সিটি হলে প্রবেশ করে। রাশিয়ানরা আমাদের জানিয়েছে, সমস্ত প্রশাসনিক ভবন তাদের নিয়ন্ত্রণে এবং তারা নির্বাহী কমিটির ভবনের নিয়ন্ত্রণ নিচ্ছে।

তাই অপারেশনাল হেডকোয়ার্টারের সদস্য হিসেবে আমরা কার্যনির্বাহী কমিটির ভবন ত্যাগ করেছি বলে তিনি জানান।

কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত শহরটিতে একটি ছোট নৌ ঘাঁটি রয়েছে। এখানে প্রায় লক্ষাধিক ইউক্রেনীয় নাগরিকের বসবাস।

কয়েক ঘণ্টা শান্ত থাকার পর, সোমবার সকালে রাজধানী কিয়েভ এবং খারকিভে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইউক্রেনীয় স্পেশাল সার্ভিসের বরাতে তথ্যটি জানিয়েছে ইউক্রেনফর্ম।

চেরনিহিভ শহরের একটি আবাসিক ভবনে রাশিয়ান মিসাইল আক্রমণ হয়েছে বলে জানায় বিবিসি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। আজ সোমবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের পঞ্চম দিন চলছে। এরই মধ্যে অন্তত ৫টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।

ইউক্রেনের মানবাধিকার কমিশনারের বরাতে বিবিসি জানায় রাশিয়ার হামলায় এখনো পর্যন্ত শিশুসহ ২১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

Tags: ইউক্রেনইউক্রেন রাশিয়া উত্তেজনাইউক্রেনে রাশিয়ার হামলারাশিয়া
Previous Post

আগে ব্যাটিংয়ে টাইগাররা, হোয়াইটওয়াশে চোখ

Next Post

শুভ জন্মদিন পপগুরু আজম খান

Next Post
আজম খান জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, দর্শক ও সমর্থকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভ জন্মদিন পপগুরু আজম খান

নৌকায় মাছ ধরা জেলেরা, বঙ্গোপসাগরে মাছ শিকার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT