চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনীয় উড়োজাহাজ: ‘ন্যায়বিচারের’ প্রতিশ্রুতি দিলেন ট্রুডো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 13, জানুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে যাত্রীবাহী ইউক্রেনীয় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের ‘ন্যায়বিচার’ পাইয়ে দেয়া প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জবাব পাওয়ার আগ পর্যন্ত প্রচেষ্টা না থামানোর ঘোষণাও দিলেন তিনি।

কানাডার আলবার্টা রাজ্যের এডমন্টনে আয়োজিত এক স্মরণসভায় স্থানীয় সময় রোববার রাতে তিনি এ কথা বলেন।

গত ৮ জানুয়ারি ইরানের তেহরানে ইমাম খোমেনি বিমানবন্দরের কাছে ১৭৬ জন যাত্রী ও ক্রু নিয়ে ইউক্রেনের উড়োজাহাজ বিধ্বস্ত হয়। বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই ১৮০ জন ধারণক্ষমতা বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ জেট উড়োজাহাজটি তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দের কাছে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় উড়োজাহাজে থাকা সবাই নিহত হন। নিহতদের ৫৭ জনই কানাডার নাগরিক।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা দুর্ঘটনার জন্য ইরানের ভুলে ছোড়া রকেট বা মিসাইলকে দায়ী করে আসলেও এ পর্যন্ত বিষয়টি অস্বীকার করে আসছিল দেশটি।

তবে অভ্যন্তরীণ তদন্ত শেষে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক রকেট হামলা চালানোর ওই সময়টাতে ‘ভুল করে’ দুর্ঘটনা ঘটানোর কথা স্বীকার করে ইরান।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
স্মরণসভায় অনেকেই কান্নায় ভেঙে পড়েন

এ বিষয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দুর্ঘটনায় দায়ীদের শাস্তি চেয়ে রোববার রাতে এডমন্টনের একটি বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় অংশ নেয়া প্রায় আড়াই হাজার মানুষের সবাই ফুল দিয়ে এবং রাত জেগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ওই সভায় ট্রুডো বলেন, ‘এই ট্র্যাজেডি ঘটারই কথা ছিল না, এবং আমি নিশ্চিত করছি যে এই অসম্ভব কঠিন সময়টাতে আপনারা আমার পূর্ণ সমর্থন পাবেন… আপনারা আমাদেরকে আপনাদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা আদায় করার প্রত্যয় দিলেন।’

‘যতক্ষণ না এর কোনো জবাব পাচ্ছি ততক্ষণ আমরা শান্ত হবো না,’ বলেন তিনি।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
ইরানে চলমান বিক্ষোভ ও শোকমিছিল

কানাডায় এই শোকসভা চলার সময়টাতে ইরানেও চলছে একই অভিযোগে দ্বিতীয় দিনের বিক্ষোভ। উড্ডয়নের কিছু পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়া নিয়ে ইরানি শাসকরা ‘মিথ্যাচার’ করায় তাদের সমালোচনা করে রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্য পদস্থ নেতাদের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা।

কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ার খবরও পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

Tags: ইরাক যুদ্ধইরান-যুক্তরাষ্ট্রউড়োজাহাজ বিধ্বস্তজাস্টিন ট্রুডো
Previous Post

দিনাজপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Next Post

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের কুকুরের মতো গুলি করেছে সরকার: বিজেপি নেতা

Next Post
একজন ব্যক্তি বড় সমাবেশের জন্য প্রস্তুত, ব্যাকগ্রাউন্ডে বিশাল কনফারেন্স হল।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের কুকুরের মতো গুলি করেছে সরকার: বিজেপি নেতা

বাংলাদেশ ক্রিকেটার মাশরাফী ১৪ সেলাই নিয়ে মাঠে অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ সেলাই নিয়েই খেলছেন মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT