চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনীয় উড়োজাহাজে মিসাইল ছোড়ার কথা স্বীকার করল ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 11, জানুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে বিধ্বস্ত যাত্রীবাহী ইউক্রেনীয় উড়োজাহাজটি ‘ভুল করে’ ইরানের নিক্ষিপ্ত একটি মিসাইল লেগেই বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।

সামরিক বাহিনীর এক বিবৃতির বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল শনিবার এ তথ্য প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় ওই জেটলাইনারকে লক্ষ্য করে বুধবার ‘অনিচ্ছাকৃতভাবে’ একটি মিসাইল ছোড়া হয়েছিল। ইরানের বিশেষ সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডসের একটি স্পর্শকাতর ঘাঁটির খুব কাছ দিয়ে প্লেনটি উড়ে যাচ্ছিল বলে একে ‘শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু’ মনে করে ‘মানবিক ত্রুটিবশত’ মিসাইলটি নিক্ষেপ করা হয়েছিল।

যাদের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

শুধু সামরিক বাহিনীর বিবৃতি নয়, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির টুইটার পেজেও একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সেই টুইটবার্তাটি রিটুইট করে এর জন্য গভীর শোক ও আফসোস জানিয়েছেন রুহানি।

The Islamic Republic of Iran deeply regrets this disastrous mistake.

My thoughts and prayers go to all the mourning families. I offer my sincerest condolences. https://t.co/4dkePxupzm

— Hassan Rouhani (@HassanRouhani) January 11, 2020

তিনি বলেছেন: ‘এই সর্বনাশা ভুলের জন্য ইরান গভীরভাবে দুঃখপ্রকাশ করছে। শোকগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমার অনুভূতি ও প্রার্থনা। তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

এই ভয়ানক ট্র্যাজেডি ও ক্ষমার অযোগ্য ভুলের জন্য দায়ীদের শনাক্ত করার তদন্ত চলছে বলেও জানান প্রেসিডেন্ট।

বুধবার ইরানের তেহরানে ইমাম খোমেনি বিমানবন্দরের কাছে ১৮০ যাত্রী ও ক্রু নিয়ে ইউক্রেনের উড়োজাহাজ বিধ্বস্ত হয়। বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বোয়িং ৭৩৭-৮০০ জেট উড়োজাহাজটি তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দের কাছে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় উড়োজাহাজে থাকা সবাই নিহত হন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা দুর্ঘটনার জন্য ইরানের ভুলে ছোড়া রকেট বা মিসাইলকে দায়ী করে আসলেও এ পর্যন্ত বিষয়টি অস্বীকার করে আসছিল দেশটি। তবে অভ্যন্তরীণ তদন্ত শেষে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক রকেট হামলা চালানোর ওই সময়টাতে ভুল করে দুর্ঘটনা ঘটানোর কথা স্বীকার করল ইরান।

Tags: ইউক্রেনীয় উড়োজাহাজইরাক যুদ্ধইরান-যুক্তরাষ্ট্রউড়োজাহাজ বিধ্বস্ত
Previous Post

আবারও ১০ টাকার টিকিটে প্রধানমন্ত্রীর চোখের চিকিৎসা

Next Post

উৎসব শুরুর সন্ধ্যায় অরুণ চৌধুরীর ‘মায়াবতী’

Next Post

উৎসব শুরুর সন্ধ্যায় অরুণ চৌধুরীর ‘মায়াবতী’

সেবাই পুলিশ লাইনের ধর্ম ভবন, ঢাকা জেলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রীবাহী বাসে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT