চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইংল্যান্ডে বিশ্বকাপ জিততে পারে উইন্ডিজ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 08, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

‘দলে অনেক তরুণ ক্রিকেটার আছেন। বিশেষ করে শাই হোপ এবং সিমরন হেটমায়ারের মতো, যারা খুব দ্রুতই শিখছেন ও তরতর করে এগিয়ে যাচ্ছেন। সঙ্গে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের মতো সিনিয়র। ওয়েস্ট ইন্ডিজ তাদের শোকেসে তৃতীয় বিশ্বকাপ ট্রফিটা যোগ করার আশা করতে পারে।’ বক্তার নাম ডোয়াইন ব্রাভো।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পরের আসর বসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ আছে নয় নম্বরে। ১৯৭৫ ও ১৯৭৯ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ইংল্যান্ড বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে হয়েছে প্লে-অফে খেলে। সব মিলিয়ে দলের যা অবস্থা, তাতে ক্যারিবীয়দের পক্ষে বাজি ধরার লোক খুব কমই পাওয়া যাবে।

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেয়া ব্রাভো শুধু ওয়েস্ট ইন্ডিজই নয়, র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর দল আফগানিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও দেখছেন।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দেয়া এক সাক্ষাতকারে ওয়েস্ট ইন্ডিজ দলের জুনিয়র-সিনিয়র সমন্বয় নিয়ে ব্রাভো বলেছেন, ‘এখনকার এই দলটা খুবই তরুণ। ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসরা সিনিয়র। যদিও দল এখনো ঠিক হয়নি। তবে আমি মনে করি, তারা(গেইল-স্যামুয়েলস) দলে থাকবেন। নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার তো থাকবেনই।’

সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম বড় পোস্টার বয়ের আরও সংযোজন, ‘শাই হোপ এবং সিমরন হেটমায়ারের মতো তরুণরা খুবই মেধাবী। অল্প সময়ের ব্যবধানেই তারা দেখিয়েছেন ক্রিকেটা ভালোই খেলতে জানেন। এখন শুধু এই প্রতিভার ঠিকঠাক যত্ন নেয়ার ব্যাপার। তাদের একটা সুযোগ আছে। বিশ্বকাপে অবশ্য সবাই সুযোগ পাবে। এমনকি আফগানিস্তানও।’

ওয়েস্ট ইন্ডিজের মতো প্লে-অফ খেলে বিশ্বকাপের মঞ্চে যাওয়ার সুযোগ পেয়েছে আফগানিস্তান। সম্প্রতি আয়ারল্যান্ডের সঙ্গে নতুন দল হিসেবে পেয়েছে টেস্ট স্ট্যাটাসও। বিশ্ব ক্রিকেটের এই নতুন চ্যালেঞ্জারদের নিয়ে ব্রাভোর মন্তব্য, ‘আমি মনে করি, তাদের (আফগানিস্তান) ক্রিকেট অন্য একটা লেভেলে চলে গেছে। ইংল্যান্ডে একটি উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ হতে যাচ্ছে এবং প্রত্যেকেরই সেখানে জয় করার সুযোগ আছে। আফগান তরুণরা সেখানে নিঃসন্দেহে জ্বলে উঠবে।’

শর্টার ভার্সনের অন্যতম সেরা অলরাউন্ডার ব্রাভো। বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়া দীর্ঘদিন দলের বাইরে ছিলেন তিনি। ক্যারিবীয় জার্সিতে ৪০টি টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৬৬ টি-টুয়েন্টি খেলার পর অবসর নিয়েছেন। তবে বিশ্বজুড়ে টি-টুয়েন্টি লিগ খেলে যাচ্ছেন এই ফ্রীলান্সার। ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি ক্রিকেটে ৪৫১টি উইকেট নেয়ার পাশাপাশি ৬০২৩ রান করেছেন ব্রাভো।

Tags: আফগানিস্তান ক্রিকেটওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটডোয়াইন ব্রাভোলিড স্পোর্টস
Previous Post

আপিল নামঞ্জুর হলেও ইসির প্রতি আস্থা থাকবে: কাদের সিদ্দিকী

Next Post

বিএনপি প্রার্থীর জামিনে আদালতের সার্টিফায়েড কপি না পাওয়ার অভিযোগ

Next Post

বিএনপি প্রার্থীর জামিনে আদালতের সার্টিফায়েড কপি না পাওয়ার অভিযোগ

দেশকে রিপ্রেজেন্ট করছি, সবাই দোয়া করবেন: ঐশী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT