চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে খুবই ইতিবাচক ছিলাম: শান্ত

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:42 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাট হাতে উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল হোসেন শান্ত

ইংল্যান্ডে সফল মিশন শেষ করে মঙ্গলবার সকালে দেশে ফিরেছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দল। আট ম্যাচের দুটি ভেসে গেছে বৃষ্টিতে। বাকি ছয় ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি। প্রতিপক্ষ ছিল বিভিন্ন কাউন্টি দলের দ্বিতীয় একাদশ। এবার এইচপি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নেতৃত্ব ছাপিয়ে আলোচনায় এই তরুণের পারফরম্যান্স।

প্রথম ম্যাচে ১০৬ রানের ইনিংস খেলা শান্ত পরের ম্যাচে খেলেন ১৪৪ রানের অনবদ্য এক ইনিংস। পাঁচ ম্যাচে ব্যাটিং করে দুই সেঞ্চুরি, এক ফিফটিতে করেছেন ৪০৭ রান। দলের জন্য অবদান রাখতে পেরে দারুণ খুশি শান্ত। চোখে-মুখে ধরা দিল বাড়তি উচ্ছ্বাস।

দুই মাস আগে অস্ট্রেলিয়া সফরেও ভাল ব্যাটিং করেছিলেন শান্ত। পেয়েছিলেন একটি সেঞ্চুরি। সেই অভিজ্ঞতা ইংল্যান্ডে কাজে লেগেছে বলে জানালেন এই তরুণ, ‘আমরা প্রায় সবগুলো ম্যাচই খুব ভালভাবে শেষ করে এসেছি। অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা কাজে লেগেছে। ওখানকার মতো উইকেটে বাউন্স ছিল, সুইং ছিল। ওই অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। যে কয়টা ম্যাচ ব্যাটিং করেছি, সবগুলো ইনিংস উপভোগ করেছি।’

দুটি সেঞ্চুরির পাশাপাশি ৮৬ ও ৪৬ রানের দুটি ইনিংসও খেলেছেন ইংল্যান্ডের মাটিতে। এত ভাল ব্যাটিংয়ের পেছনে মানসিকভাবে ইতিবাচক থাকতে পারাকেই ‘রহস্য’ বলে উল্লেখ করলেন শান্ত, ‘আগের ট্যুরে (অস্ট্রেলিয়ায়) যখন গিয়েছি চিন্তা-ভাবনা ছিল উইকেট কেমন হবে, বল অনেক সুইং করবে। অনেক ধরনের নেতিবাচক চিন্তা ছিল বা নার্ভাস ছিলাম। কিন্তু ইংল্যান্ডে আমি খুবই ইতিবাচক ছিলাম, জাস্ট আমি আমার ব্যাটিং করে গেছি।’

অনেকদিন ধরেই জাতীয় দলের পাইপলাইনে আছেন শান্ত। এর মাঝে বাংলাদেশের হয়ে একটি টেস্ট খেলার অভিজ্ঞতাও হয়েছে। ভবিষ্যতে আবার সুযোগ পেলে এই অভিজ্ঞতা নিংড়ে দিতে পারবেন বলে আশাবাদী ১৯ বছরের এই তরুণ, ‘যত বেশি এরকম কন্ডিশনে, পরিস্থিতিতে খেলব আমাদের ভবিষ্যতের জন্য তত ভাল হবে। যদি আন্তর্জাতিক ম্যাচ খেলতে আমরা যাই সেখানে খেলতে বা অন্য কোনো টুর্নামেন্ট খেলতে যাই তাহলে আমাদের এই অভিজ্ঞতা কাজে দেবে। আশা করব, বিসিবি এ ধরনের ম্যাচ আয়োজন করবে। ওখানে রান করলে, অনুশীলন করলে কন্ডিশনে মানিয়ে নিতে পারলে অনেক আত্মবিশ্বাস  আসে। দেশে ফিরলে ঘরোয়া ক্রিকেট অনেক সহজ মনে হয়।’

সামনেই লংগার ভার্সন ক্রিকেট জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড খেলতে নেমে যাবেন শান্ত। তারপর রয়েছে বিপিএল। এসব নিয়ে কী ভাবছেন শান্ত?

‘বিপিএল নিয়ে এখনই পরিকল্পনা করছি না। ভাবনায় এখন জাতীয় লিগ। ওয়ানডে আর ফোর ডে ম্যাচের মধ্যে পার্থক্য আছে। তবে খুব ভিন্নভাবে চিন্তা করি না। কারণ ক্রিকেটই তো খেলতে হবে। ন্যাচারাল যে খেলাটা আছে ওভাবেই খেলব।’

Tags: নাজমুল হোসেন শান্ত
Previous Post

অফিস ডেস্কের অপরিহার্য কিছু জিনিস

Next Post

সু চি’র বক্তব্য কাদামাটিতে মাথা লুকানোর চেষ্টা: অ্যামনেস্টি

Next Post
অং সান সু চি বক্তৃতা দিচ্ছেন, পেছনে মিয়ানমার পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সু চি’র বক্তব্য কাদামাটিতে মাথা লুকানোর চেষ্টা: অ্যামনেস্টি

প্রোটিয়া কোচ বাংলাদেশকে নিয়ে স্বস্তিতে নেই, উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে নিয়ে স্বস্তিতে নেই প্রোটিয়া কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT