চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইতালি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 পূর্বাহ্ন 12, জুলাই 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ইউরো ২০২০ চ্যাম্পিয়ন ইতালি দল উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ‘ঘরে ফিরল না’, ফুটবল ‘ফিরল রোমে’, টাইব্রেকারে ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরোর শিরোপা উঁচিয়ে ধরেছে ইতালি। ৫৫ বছর পর কোনো মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠে গ্যারেথ সাউথগেটের কোচিংয়ে ইংলিশদের প্রথমবার ইউরো জয়ের স্বপ্ন ভেঙেছে রবের্তো মানচিনির শিষ্যদের কাছে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার রাতের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ থাকে ইংল্যান্ড-ইতালির। পরে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে শিরোপা নিয়ে ফেরে আজ্জুরিরা।

শুট আউটে ইতালির ডমেনিকো বেরারদি ও ইংল্যান্ডের হ্যারি কেন নিজ দলের প্রথম শটে গোল আনেন। ইংলিশদের দ্বিতীয় শটে গোল করেন হ্যারি ম্যাগুইরে। কিন্তু ইতালিয়ানদের দ্বিতীয় শটে আন্দ্রেয়া বেলোত্তির সামনে দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

ইংল্যান্ড পরে তিন শটের একটিও প্রতিপক্ষ জালে পাঠাতে পারেনি। মার্কাস র‌্যাশফোর্ড বল লাগান পোস্টে। বাকি দুজন, জ্যাডন স্যাঞ্চো ও বুকায়ো সাকার শটে দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমা।

বিপরীতে ইতালির তৃতীয় ও চতুর্থ শটে গোল করেন লিওনার্দো বোনুচ্চি ও ফেদেরিকো বেমারদেস্কি। আর তাদের শেষ শটে জর্জিনহোর কিক আটকে দেন পিকফোর্ড। কিন্তু আজ্জুরিদের শিরোপা উল্লাস থামানোর জন্য সেটি যথেষ্ট ছিল না, যখন ইংলিশদের শেষ শটটি সাকা জালে পাঠাতে ব্যর্থ হন।

যদিও ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড এনেছিল ইংল্যান্ড। কিয়েরান ট্রিপিয়েরের বাড়ানো বলে গোল আনেন লুক শ। যা ইউরোর ফাইনাল ইতিহাসে দ্রুততম সময়ে গোলের রেকর্ড গড়েছে।

সেই গোল শোধ দিতে ম্যাচের ৬৭ মিনিট কেটে যায় ইতালির। তখন কর্নার থেকে আসা বলে মার্কো ভেরাত্তির হেড ঠেকিয়ে দিয়েছিলেন পিকফোর্ড, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ওঁত পেতে থাকা বোনুচ্চি ফিরতি শটে জাল খুঁজে নেন।

নির্ধারিত সময়ের পরের অংশে আর গোল আনতে পারেনি কোনো দলই। গোল আনতে পারেনি অতিরিক্ত সময়েও। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে জিতে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকল দ্বিতীয়বার ইউরোর ট্রফি উঁচিয়ে ধরা ইতালি।

Tags: ইউরো ২০২০ইউরো-২০২১ইতালি-ইংল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

নিরাপত্তা আইনের অ-নিরাপত্তায় সাংবাদিকরা

Next Post

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান

Next Post
নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান

কানাডার ক্যালগেরিতে স্ট্যাম্পপিড ব্রেকফাস্ট ও চারারোপণ কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরিতে স্ট্যাম্পপিড ব্রেকফাস্ট এবং চারারোপণ কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT