চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো কোচকে পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 26, ডিসেম্বর 2020
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সাথে ইংল্যান্ডের ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ অপেক্ষার পর হেড কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সব ঠিক থাকলে নতুন বছরের জানুয়ারিতে সালমা-রুমানাদের দায়িত্ব নেবেন ইংল্যান্ড নারী দলকে ২০১৭ ওয়ানডে বিশ্বকাপ এনে দেয়া কোচ মার্ক রবিনসন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের জুলাই থেকে কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে বিসিবি। রবিনসনের সঙ্গে কথাবার্তা ইতিবাচকভাবেই আগাচ্ছিল তখন। কিন্তু বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি সন্তোষজনক পর্যায়ে না আসায় থমকে যায় আলোচনা।

পরবর্তীতে আবার আলোচনার পর চূড়ান্ত হয় তার নিয়োগ। জানা গেছে দুই বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। প্রধান কোচের পরামর্শে নিয়োগ দেয়া হবে কোচিংস্টাফের বাকি সদস্যদের।

মার্চে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে মেয়েদের প্রধান কোচ অঞ্জু জৈনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ায়নি বোর্ড। হেড কোচ, সহকারী কোচ, ট্রেনার, ফিজিও সবাই ছিলেন ভারতীয়।

এবার ইংলিশ কোচ আনা ইচ্ছে মেয়েদের জন্য। অঞ্জুর আগে বাংলাদেশের হেড কোচও ছিলেন একজন ইংলিশ। তার নাম ডেভিড ক্যাপেল।

নতুন কোচ বাংলাদেশে আসার আগেই করোনা বিরতি কাটিয়ে অনুশীলনে নামছেন সালমা-জাহানারা-রুমানারা। ১০ মাস পর আবার একত্রিত হচ্ছেন দেশের শীর্ষ নারী ক্রিকেটাররা। ২ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় কোচদের অধীনে শুরু হবে অনুশীলন ক্যাম্প।

Tags: নারী ক্রিকেট দলবাংলাদেশ কোচলিড স্পোর্টস
Previous Post

করোনাভাইরাস: শনাক্তের সংখ্যা কমে মৃত্যু বেড়েছে

Next Post

চিরনিদ্রায় শায়িত অভিনেতা আবদুল কাদের

Next Post
বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, হাসিমুখে পোজ দিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরনিদ্রায় শায়িত অভিনেতা আবদুল কাদের

ফেলোশিপ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমি প্রবর্তিত ফেলোশিপ ও পুরস্কার প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT