চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের ২৭৩ রানের লক্ষ্য দিয়ে অলআউট বাংলাদেশ

রেজাউল করিম by রেজাউল করিম
1:21 অপরাহ্ন 30, অক্টোবর 2016
in স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৭২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে বাংলাদেশ। অলআউট হওয়ার আগে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ২৯৬ রান। শেষ উইকেট জুটিতে ২০ রান যোগ করে লিডটা বাড়িয়েছেন কামরুল ইসলাম রাব্বী ও শুভাগত হোম। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ইমরুল কায়েস।

২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভাল শুরু করেন দুই ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক ও বেন ডাকেট। ঠিক ১০০ রান করে বিচ্ছিন্ন হন তারা। ৫৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়েছেন ডাকেট। এরপর পাঁচ রানের ব্যবধানে জো রুটকে(১) ফিরিয়েছেন সাকিব আল হাসান।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনে বড় লিডের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।  ১২৮ রানে আর ৭টি উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। ৫৯ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের ব্যাট করেন ইমরুল কায়েস। তবে পরে ৭৮ রান করে মঈন আলীর বলে আউট হন তিনি। ইমরুলের পর ফিরেন সাকিবও। একাধিকবার জীবন ফিরে পাওয়া সাকিব ৪১ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন।

সাকিব ফেরার পর ক্রিজে দেরি করেননি অধিনায়ক মুশফিকুর রহিমও। স্পিন সহায়ক উইকেটে তিনি আউট হয়েছেন পেস বলে খোঁচা মারতে গিয়ে। অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ৯ রান।

বাংলাদেশ ব্যাটসম্যানদের সবাই যেন ওয়ানডে মেজাজ নিয়ে ক্রিজে নামেন। তার নমুনা রাখেন সাব্বির রহমানও। টেস্টে যখন মাত্র তিন চলছে এবং দ্রুত ৩ উইকেট হারানোর পরও তিনি ব্যাট চালান ওয়ানডে স্টাইলে। পরে ১৭ বলে ১৫ রান করে করে রশিদের শিকার হন তিনি।

বিরতি থেকে ফিরে এসে উইকেটে পরিচিত হওয়ার আগেই ফেরেন মেহেদী হাসান মিরাজ(২)। বল হাতে উজ্জ্বল হলেও ব্যাট হাতে ফিকে তিনি। আদিল রশিদকে উইকেট থেকে বেরিয়ে এসে হিট করতে গিয়ে রুটের হাতে ধরা পড়েন তিনি।

মিরাজ ফেরার পরের ওভারে সাজঘরের রাস্তা ধরেন তাইজুল ইসলাম। বলে লাইনে না গিয়ে দায়সারা খেলা খেলতে গিয়ে কটবিহাইন্ড হন তিনি। এরপর শেষ উইকেটে টি-টুয়েন্টি স্টাইলে ব্যাট করেন রাব্বী ও শুভাগত হোম। দুজনে যোগ করেন গুরুত্বপূর্ণ ২০ রান। ২৮ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন হোম। রাব্বীর ব্যাট থেকে আসে ৭ রান।

তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে রান তুলেছে ১১৬। রানরেট চারের কাছাকাছি। মধ্যহ্নবিরতির আগে পরে মিলে শেষ ১০ ওভারে আবার রানরেট ৫ দশমিক ৪০।

ইংল্যান্ডের হয়ে  আদিল রশিদ ৪টি, বেন স্টোকস ৩টি, জাফর আনসারি দুটি ও মঈন আলী একটি উইকেট নেন।

Tags: ঢাকা টেস্ট
Previous Post

আমার যদি একটা বড় ভাই থাকত!

Next Post

সরকার-সেনাবাহিনীর সম্পর্কের গোমরফাঁস করা পাকিস্তানের তথ্যমন্ত্রী বরখাস্ত

Next Post

সরকার-সেনাবাহিনীর সম্পর্কের গোমরফাঁস করা পাকিস্তানের তথ্যমন্ত্রী বরখাস্ত

বাংলাদেশ কি এ টেস্ট জিততে পারবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT