চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের সান্ত্বনার জয়ের দিনে ফাইনালে কিউইরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজে অবশেষে জয়ের মুখ দেখল ইংল্যান্ড। জয় পেলেও অবশ্য ফাইনালে যাওয়া হয়নি। রানরেটের হিসাবে ইংলিশদের টপকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। শনিবার কিউইদের ২ রানে হারিয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইয়ন মরগানের দল।

রাউন্ড-রবিন লিগের সিরিজে আগের মুখোমুখিতে ইংল্যান্ডকে হারিয়েছিল নিউজিল্যান্ড। এদিন লড়াই হল হাড্ডাহাড্ডি। টস হেরে ব্যাটে আসে ইংল্যান্ড। শুরুটা ভাল না হলেও অধিনায়ক মরগানের ৪৬ বলে অপরাজিত ৮০, ডেভিড মালানের ৫৩ ও জেসন বয়ের ২১ রানে ৭ উইকেটে ১৯৪ রান করে তারা। জবাবে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে জয় থেকে ২ রান দূরে থামে কিউইদের ইনিংস।

ফাইনাল নিশ্চিত করতে ব্যাটে নেমেই আক্রমণ শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। মাত্র সাড়ে ছয় ওভারে ৭৮ রান তুলে কলিন মুনরো থামলে ভাঙে জুটি। ১৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর ২১ বলে ৫৭ রানে আউট হন মুনরো, ইনিংসে তিনটি চারের সঙ্গে ছিল সাতটি বিশাল ছক্কার মার।

এই ম্যাচের নিজেই নিজের একটি রেকর্ড স্পর্শ করেছেন মুনরো। বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসাবে গত বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ বলে ‍টি-টুয়েন্টি হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। এদিনও করলেন সমান বলে। তবে এই ফরম্যাটে ১৪ বলে হাফসেঞ্চুরি করার রেকর্ডও আছে তার।

টি-টুয়েন্টিতে মুনরোর মত ১৮ বলে হাফসেঞ্চুরি করার নজির আছে আর দুজন ব্যাটসম্যানের। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের। ম্যাক্সওয়েল আবার এই কাজ করেছেন দুবার। টি-টুয়েন্টিতে ১৭ বলে হাফসেঞ্চুরি করার রেকর্ড আছে, ক্যারিবীয় দানব ক্রিস গেইল, আয়ারল্যান্ডের পল স্টার্লি ও নেদারল্যান্ডসের মাইবার্গের। আর সবচেয়ে কম ১২ বলে হাফসেঞ্চুরির রেকর্ডটা ভারতের যুবরাজ সিংহের। ২০০৭ প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপে ওই রেকর্ড গড়েন তিনি।

মুনরোর মত ঝড়ো গতিতে না হলেও কম যাননি অন্য ওপেনার মার্টিন গাপটিল। ৪৭ বলে ৬২ রান করে আউট হয়েছেন। শুরু থেকে নিয়ন্ত্রণে থাকা ম্যাচ নিউজিল্যান্ডের হাত থেকে একটু একটু করে বেড়িয়ে যায় অধিনায়ক কেন উইলিয়ামসন (৮) ও রস টেলর (৭) দ্রুত আউট হলে।

মূর্তিকারিগর

ব্যাট হাতে মার্ক চ্যাপম্যান অপরাজিত থাকলেও তার ধীরগতির কারণে রানরেটের সঙ্গে তাল মেলাতে পারেনি কিউরা। ৩০ বলে ৩৭ রান করেন চ্যাপম্যান। শেষে সুবিধে করতে পারেননি কলিন ডি গ্র্যান্ডহোমেও (৭)।

নিউজিল্যান্ড অবশ্য হারের আরও আগেই নির্ভার হয়ে গেছে! ১৯৫ রানের টার্গেটে হারার আগে ১৭৪ রান তুলতে পারলেই ফাইনালে চলে যেত তারা। এই রান ১৮.১ ওভারের সময়ই তুলে নেয় স্বাগতিকরা।

Tags: ইংল্যান্ডট্রান্স-তাসমান সিরিজ
Previous Post

যুক্তিসঙ্গত সময়ে রায়ের কপি: আনিসুল হক

Next Post

তামিমের ফেরার দিনে রাহী, মেহেদীর অভিষেক

Next Post

তামিমের ফেরার দিনে রাহী, মেহেদীর অভিষেক

অর্থমন্ত্রী আধুনিক প্রযুক্তির ব্যবহারে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণের উপর আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. মোহাম্মদ ইব্রাহীম স্মৃতি স্বর্ণ পদক পেলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT