চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের আরেকবার বিধ্বস্ত করল অজিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 20, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট দল উল্লাসে ভাসছে, ইংল্যান্ডের বিপক্ষে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাবার পর অ্যাডিলেড টেস্টেও অজি বোলারদের তোপের মুখে ব্যর্থ ইংলিশ লাইনআপ। জো রুটদের দাঁড়াতেই দেননি স্টিভেন স্মিথরা। শেষদিনে ক্রিস ওকস, জস বাটলাররা দাঁত কামড়ে চেষ্টা চালান, বিশাল হার এড়াতে পারেননি। ২৭৫ রানের জয়ে ঘরের মাঠের অ্যাশেজ ঘরে রাখার পথে আরও এগিয়ে গেল স্বাগতিকরা।

সোমবার অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ব্যাটে-বলে ইংল্যান্ডকে আরেকবার নাস্তানাবুদ করা শেষের মধ্য দিয়ে সিরিজে ২-০তে এগিয়ে এখন অস্ট্রেলিয়া।

আগেরদিনই ৪ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। নতুন দিনে ব্যাটে নেমে শুরুতেই অলি পোপের উইকেট হারায়। ১৯ রানের ব্যবধানে বেন স্টোকসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লায়ন।

পরে ক্রিস ওকস ও জস বাটলার কিছুটা প্রতিরোধ গড়েন। ৪৪ রানে রিচার্ডসনের বলে বোল্ড হয়ে ওকস ফিরলে ফের বিপদ বাড়ে। ২৬ রানে বাটলার হিট উইকেট আউট হলে আর রক্ষা মেলেনি।

অস্ট্রেলিয়া তখন অনেকটাই জয়ের বন্দরে। গ্রিনের বাউন্সারে স্লিপে ক্যাচ হয়ে অ্যান্ডারসন সাজঘরে হাঁটা দিলে জয়োৎসবে মেতে ওঠেন স্মিথ-ওয়ার্নাররা।

৫ উইকেট নিয়ে ইংলিশ ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেয়ার কাজটি করেছেন রিচার্ডসন। ২টি করে উইকেট তুলেছেন স্টার্ক ও লায়ন। বাকি উইকেটটি নাসেরের।

ম্যান অব দ্য ম্যাচ মার্নাস লাবুশেন। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দিয়েছেন তিনি।

রোববার চতুর্থ দিনের খেলা ৪ উইকেট হারিয়ে ৮২ রান তুলে শেষ করেছিল ইংল্যান্ড। জয় তুলতে পঞ্চম দিনে তাদের তুলতে হতো আরও ৩৮৬ রান। সেখানে অজিদের দরকার ছিল ৬ উইকেট।

প্রথমে ৯ উইকেটে ৪৭৩ রানে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৩৬ পর্যন্ত যেতে পারে ইংলিশরা।

সফরকারীদের ফলোঅন না করিয়ে নিজেরাই ব্যাটে নেমে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৩০ তুলে করে ইনিংস ঘোষণা। তাতে ইংল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসে দাঁড়ায় ৪৬৬ রানের পাহাড় টপকে জয়ের লক্ষ্য।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডওকসবাটলারলায়নলিড স্পোর্টসস্টার্ক
Previous Post

আমেরিকায় স্থায়ী হচ্ছেন না শাকিব: ‘গ্রিন কার্ড’ নিয়ে যা বললেন

Next Post

স্যার ফজলে হাসান আবেদ: উন্নয়নের স্বপ্নদ্রষ্টা

Next Post
শিক্ষার্থীদের সাথে শিক্ষক শেখ ফজলে হাসান আবেদ আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যার ফজলে হাসান আবেদ: উন্নয়নের স্বপ্নদ্রষ্টা

বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে বাসে গণধর্ষণ, চালকসহ গ্রেপ্তার ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT