চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংরেজি বানান প্রতিযোগিতা ‘স্পেলিং বি’র ৫ম সিজন শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, শিক্ষা
A A
চ্যানেল আই অনলাইন স্পেলিং বি ৫ম সিজনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজি বানান প্রতিযোগিতা ‘স্পেলিং বি’ এর ৫ম সিজনের উদ্বোধন করা হয়েছে। বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। 

সোমবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘স্পেলিং বি শুধু স্পেলার খোঁজার অনুষ্ঠান নয়, এটি একটি পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠানও বটে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বানান শেখার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, চেতনার উন্মেষ ঘটানো, নিজেদের সর্বোচ্চভাবে তুলে ধরার সুযোগ পান।’

সর্বোপরি কার্যকরীভাবে আগামী প্রজন্ম গড়ে তোলার এই আয়োজনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য শিক্ষক ও অভিভাবকদের তিনি আহ্বান জানান।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘গত চারটি সিজনে স্পেলিং বি দেশব্যাপী সবার কাছে যে জায়গা করে নিয়েছিল, তা আমাদের এগিয়ে থাকার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে।’

‘‘আমি মনে করি, এবারের আয়োজনে আগের চেয়ে বেশি কার্যকরী হবে। আমাদের চোখের সামনেই তৈরি হবে জ্ঞান-গরিমায় সেরা নতুন এক প্রজন্ম, স্পেলিং বি থেকে পাওয়া অভিজ্ঞতা থেকে শুধু বাংলাদেশ নয়, বিদেশেও নিজেদেরকে মেলে ধরতে পারবে।’’

তিনি বলেন, ‘টেলিভিশনে মানুষ অনেকটা সময় ব্যয় করে থাকে। কিন্তু সেই সময়কে এখন দখল করে নিয়েছে স্পেলিং বি। এতে পরিবারের সবাই নতুন নতুন শব্দে সমৃদ্ধ হচ্ছে।’

ড্যান ফুডস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, ‘এই প্রতিযোগিতা হলো- শিক্ষার্থীদেরকে পরবর্তী প্রজন্মের নেতৃত্বদানকারী হিসেবে গড়ে তোলার একটি প্লাটফর্ম। এই অসাধারণ উদ্যোগের অংশীদার হতে পেরে ড্যান কেক খুবই গর্বিত।’

চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ বলেন, ‘স্পেলিং বি ছাত্র-ছাত্রীদের পরিপূর্ণভাবে তাদের নেতৃত্বগুণের বিকাশ ঘটায়। গত সিজনের স্পেলাররা এখন প্রতিষ্ঠানিক ও পেশাগত পর্যায়ে নিজগুণে অনেক সমৃদ্ধ।’

অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ‘ড্যান কেক পলিং বি- এনলাইটেনড বাই দ্য ডেইলি স্টার, ব্রট টু ইউ বাই চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম’ শীর্ষক প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ড্যান কেক। এই প্রতিযোগিতার মূল আয়োজক চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম, সহযোগিতায় রয়েছে দ্য ডেইলি স্টার ও সম্প্রচার অংশীদার চ্যানেল আই।

আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি অনলাইন রাউন্ড, ডিভিশনাল রাউন্ড এবং টেলিভিশন রাউন্ড এই তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। অনলাইন রাউন্ডে শিক্ষার্থীদের www.champs21.com এ নিবন্ধন করে অথবা গুগল প্লে স্টোর (http://bit.ly/spellchamps) থেকে স্পেল চ্যাম্পস অ্যাপস ডাউনলোড করে গেমটি খেলতে পারবেন। ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত গেমটি খেলা যাবে। অনলাইন রাউন্ড থেকে ডিভিশনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হবে। সেখান থেকে দেশসেরা ৯৬ জন স্পেলার অংশ নেবেন টেলিভিশন রাউন্ডে।

প্রতিযোগিতার বিজয়ী চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ৫ লাখ টাকার শিক্ষাবীমা ও একজন অভিভাবকসহ স্পেলিং বি’র পীঠস্থান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঘুরে আসার সুযোগ পাবেন।

রাসেল টি আহমেদ জানান, গত আসরগুলোতে প্রায় তিন হাজার স্কুলের ১২ লাখের অধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এবছর অংশগ্রহণকারীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের অনলাইনে গেমটি খেলার জন্য উৎসাহিত করেন।

টেলিভিশন রাউন্ডটি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে দেশের প্রথম ই-লার্নি পোর্টাল www.champs21.com থেকে।

Tags: স্পেলিং বি
Previous Post

সমন্বিত ভর্তি পরীক্ষা শিক্ষকদের ভাবমূর্তি উজ্জ্বল করবে: ইউজিসি

Next Post

কিংবদন্তীর শূন্য হাতে ফেরা, তবে…

Next Post
অভিনেতা ও অভিনেত্রীর প্রতিক্রিয়া, হাসি ও মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তীর শূন্য হাতে ফেরা, তবে...

সিয়াম, পরীমনি, নির্মাতা ও অতিথিরা সুন্দরবন অ্যাডভেঞ্চার ছবির অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিয়াম-পরীমনির ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT