চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আয়েশা’র জয়গান, ঈদে চমক দেখালো ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 27, আগস্ট 2018
in বিনোদন
A A

চ্যানেল আইয়ের এবারের ঈদ আয়োজনে সবচেয়ে বড় চমক ছিলো ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর সাতটি নাটক। মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর তত্বাবধানে নতুন ও পুরনো নির্মাতাদের নিয়ে শুরু হয়েছিলো এই প্রজেক্ট। ঈদের দিন থেকে টানা সাতদিন! যার শেষ দিন মঙ্গলবার(২৮ আগস্ট)।

দুই নবীন নির্মাতা মাহমুদুল হাসান আদনান ও নাজমুল নবীনের পরিচালনায় ‘মডার্ন টাইমস’ দিয়ে শুরু ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ ধামাক! ঈদের দ্বিতীয় দিনই দর্শক ছোট পর্দায় দীর্ঘদিন পর দেখার সৌভাগ্য অর্জন করলো ফারুকীর কোনো কাজ! কেননা, টেলিভিশনের জন্য দীর্ঘ আট বছর পর কাজ করলেন তিনি। আনিসুল হকের লেখা উপন্যাস ‘আয়েশামঙ্গল’ অবলম্বনে নির্মাণ করলেন নাটক ‘আয়েশা’। যে নাটকটির প্রশংসায় পঞ্চমুখ সব শ্রেণির দর্শক।


বিশেষ করে সোশাল মিডিয়ায় ‘আয়েশা’ নিয়ে কথা বলছেন সব শ্রেণির মানুষ। বাহবা পাচ্ছেন ফারুকী। অনেকেই আবেগাপ্লুত হয়ে রাখঢাক না রেখেই বলে ফেলছেন, নির্মাণে সিনেমার চেয়েও দুর্দান্ত হয়েছে ‘আয়েশা’!

‘আয়েশা’ দেখার পর নির্মাতা মেজবাউর রহমান সুমন ফেসবুকে বলেন, গল্প হয়তো বার বার মিলে যায়! সময়ও হয়তো বার বার ফিরে আসে! ধন্যবাদ মোস্তফা সরয়ার ফারুকী, সময়কে ধরে ফেলার জন্য । অনেকদিন পর টেলিভিশনে এমন ভালো কাজ দেখলাম।


শুধু সুমন নন, সমকালীন বহু নির্মাতারাও ‘আয়েশা’র প্রশংসায় ভাসছেন। কথা বলছেন ‘আয়েশা’র প্রতিটি ডায়ালগ নিয়ে। নির্মাণ কৌশল নিয়ে। চারদিক থেকে অনবরত এমন প্রশংসায় অভিভূত ফারুকী নিজেও।

তাই বলে এমন কাজের ধারাবাহিকতা ধরে রাখতে রাজি নন তিনি। ভিন্ন ভিন্ন গল্প, ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে তিনি ফিরতে চান। তাইতো কেউ যখন ‘আয়েশা’র মতো আরো কাজ করার অনুরোধ জানান, তখন তিনি বলে উঠতে পারেন, ‘‘অনেকে লিখেছে, ভাই, আপনি এইরকম কাজই করবেন সবসময়। বিনয়ের সঙ্গে বলতে হচ্ছে, সেটাও কিন্তু সম্ভব না। এর পরেই আমাকে পাবেন, কমেডি আর স্যাটায়ারে। সো, গেট রেডি ফর সাম ডার্ক কমেডি। ওহ, তার আগে অবশ্য আসবে, ‘শনিবার বিকেল’। যেটাকে হার্ড হিটিং পলিটিক্যাল ড্রামা বলা যাইতে পারে।’’


তবে ফারুকী যাই বলুন, ঈদে ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর নাটকগুলো যে মানুষকে স্রেফ বিনোদিতই করেনি, বরং মনোজগতেও নাড়া দিয়ে গেছে তা ফেসবুকে একটু চোখ বুলালেই হবে। ‘আয়েশা’ ছাড়াও প্রশংসা পেয়েছে আশফাক নিপুনের ‘সোনালী ডানার চিল’ এবং রেদওয়ান রনির পরিচালনায় ‘পাতা ঝরার দিন’ নাটকগুলো। এছাড়া ‘মডার্ন টাইমস’ ও ‘লিটনের গরীবী ফ্ল্যাট’ নাটকগুলোও দর্শকের মনে জায়গা করে নিয়েছে।


রইলো বাকি দুই! মানে ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো’ চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ঈদের ৬ষ্ট দিন (২৭ আগস্ট) এবং ম্যানস ফেয়ার এন্ড লাভলী নিবেদিত মাহমুদুল ইসলামের পরিচালনায় ঈদের সপ্তম দিন(২৮ আগস্ট) দেখা যাবে ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’।

‘দ্য অরিজিনাল আর্টিস্ট’-এ অভিনয় করেছেন কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু, নাবিলা।

‘দ্য অরিজিনাল আর্টিস্ট’-এর গল্পের আভাস দিয়ে নির্মাতা মাহমুদ জানালেন, একজন মানুষ কখনো মিথ্যে কথা বলে না, কারো খারাপ চায় না। নির্ভেজাল একজন মানুষ। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে তার নীতির বাইরে গিয়ে একটা কাজ করতে হবে। এটা নিয়ে তাকে দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়। না করেও পারছে, আবার ইথিকসের দিকে তাকিয়ে ‘হ্যাঁ’ও করতে পারছে না। মূলত এই দ্যোদুল্যমানতার গল্প হচ্ছে ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’।

Tags: আনিসুল হকআয়েশাকামুফারুকীরেদওয়ান রনিলিড বিনোদন
Previous Post

ইলেকট্রিক স্কুটার-বাইক সেবায় সর্বোচ্চ গুরুত্ব দেবে উবার

Next Post

রোহিঙ্গা সংকটে সাড়া দেয়ায় বাংলাদেশের প্রশংসায় অস্ট্রেলিয়া

Next Post
রোহিঙ্গা

রোহিঙ্গা সংকটে সাড়া দেয়ায় বাংলাদেশের প্রশংসায় অস্ট্রেলিয়া

গার্টনারের প্রতিবেদনে এলটিই নেটওয়ার্ক অবকাঠামোতে সেরা হুয়াওয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT