চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ের দিক থেকে শীর্ষে ‘জেমস বন্ড’ তারকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 অপরাহ্ন 22, আগস্ট 2021
in বিনোদন
A A
জেমস বন্ড স্টাইলের পুরুষ, সানগ্লাসে, শহরের রাস্তায় চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দেড় বছর ধরে সারা বিশ্বব্যাপী চলছে করোনার প্রকোপ। ফলে বিশ্ব বাজারে মন্দা দেখা দেয়ায় কম বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন সর্বস্তরের মানুষ। তবে করোনা যে হলিউড তারকাদের আয়ের ওপর বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারেনি তা তাদের আয়ের অঙ্কটা জানলেই স্পষ্ট হয়ে যাবে!

যেখানে বিগ বাজেটের সব ছবির শুটিং বন্ধ হয়ে আছে কিংবা তৈরি হয়েও মুক্তির অপেক্ষায় রয়েছে, সেখানে হলি তারকাদের আয় কমার বদলে বেড়েছে কয়েক গুন! তবে সবাইকে ছাপিয়ে গেছেন ‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেগ।

প্রতি বছরের মতো এ বছরও ভ্যারাইটি ম্যাগাজিন সবচেয়ে বেশি উপার্জনকারী কয়েকজন হলিউড তারকার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার একেবারে প্রথম নামটি রয়েছে ড্যানিয়েল ক্রেগের।

‘জেমস বন্ড’ তারকা ব্যক্তিজীবনে এমনিতেও স্পটলাইটের বাইরে থাকতে পছন্দ করেন। তাই নিজের নতুন ছবি কিংবা আয়ের ব্যাপারে ফলাও করে বলার মধ্যে কখনওই থাকেন না ড্যানিয়েল। তবে সম্প্রতি ভ্যারাইটির প্রকাশিত তথ্য বলছে, নেটফ্লিক্সের সঙ্গে জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ ‘নাইভস আউট’ এর আরও দুটি সিক্যুয়েলে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যার বিনিময়ে তিনি পাচ্ছেন ১০০ মিলিয়ন ডলার! যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা!

জানা গেছে, ‘নাইভস আউট’ এর এই দুটি ছবিতেও প্রথমটির মতো ডিটেকটিভ বেঁনোয়া ব্লাঙ্ক-এ চরিত্রেই দর্শকদের সামনে হাজির হবেন এই জনপ্রিয় হলিউড তারকা। ‘নাইভস আউট’ ছবির টিমের সঙ্গে ৪৬৯ মিলিয়ন ডলারের চুক্তি ইতিমধ্যেই সেরে ফেলেছে নেটফ্লিক্স। তাদের দেওয়া শর্তের মধ্যে অন্যতম দুই শর্ত ছিল যে এই সিরিজের দুটো সিক্যুয়েলেই থাকবেন ড্যানিয়েল এবং ছবির বাজেট ‘নাইভস আউট’ সিরিজের প্রথম ছবির বাজেটের থেকে কোনওভাবেই কম করা যাবে না।

অন্যদিকে, আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে হলেও ‘জেমস বন্ড’ এর পারিশ্রমিকের প্রায় অর্ধেক টাকা পকেটে পুরেছেন ‘দ্য রক’ ওরফে ডোয়েন জনসন। জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমের সঙ্গে ‘রেড ওয়ান’ এবং নেটফ্লিক্সের ‘রেড নোটিস’ এই দুটি ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে এই জনপ্রিয় হলি-তারকাকে। ৩০ মিলিয়ন এবং ২৫ মিলিয়ন ডলার আয় করে যথাক্রমে ‘জেমস বন্ড’ এর থেকে আয়ের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং জেনিফার লরেন্স।

Tags: জেমস বন্ডডি ক্যাপ্রিওড্যানিয়েল ক্রেগলিওনার্দোসিনেমাহলিউড
Previous Post

সেই জমজ শিশুরা ভিকারুননিসায় ভর্তির সুযোগ পেল

Next Post

আফগানিস্তানে দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান

Next Post
আফগানিস্তানে শান্তি আলোচনা নিয়ে আন্তর্জাতিক প্রতিনিধিদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান

করোনা টিকা দেওয়ার জন্য নারীর পাশে স্বাস্থ্যকর্মী দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে একদিনে ভ্যাকসিন পেলেন ৪ লাখ ৫৫ হাজার মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT