চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আয়নাবাজি’ নিয়ে যা বললেন অমিতাভ রেজা

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
2:15 অপরাহ্ন 05, অক্টোবর 2016
in বিনোদন
A A

কোনো টার্গেট অডিয়েন্সের জন্য নয়; বরং সকল দর্শকের জন্যই ‘আয়নাবাজি’
চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক অমিতাভ রেজা। তবে
আলোচনা-সমালোচনা ছাড়িয়ে দর্শক চাহিদার তুঙ্গে থাকা আয়নাবাজি সারাদেশে সব
শ্রেণীর দর্শক সমানভাবে গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

চ্যানেল আই অনলাইনেকে দেওয়া একান্ত সাক্ষাতকারে অমিতাভ রেজা বলেন: আমরা আশা করবো দেশের ষোল কোটি মানুষের মধ্যে অন্তত চার কোটি মানুষও যদি চলচ্চিত্রটি দেখে; তাহলে আমাদের দীর্ঘদিনের কষ্ট সার্থক হবে। শুধু বাংলাদেশেই নয় বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষও অল্প সময়ের মধ্যে চলচ্চিত্রটি উপভোগ করার সুযোগ পাবে।

তবে দীর্ঘ চার বছরের প্রচেষ্টা পুরোপুরি সফল সেটা এখনই স্বীকার করতে নারাজ গুণী এ পরিচালক। এ তিনি বলেন,‘আমরা এখনই দাবি করছি না আয়নাবাজি ব্যবসায়িকভাবে সফল হয়েছে। হয়তো মুক্তিপ্রাপ্ত ২০ সিনেমা হল-ই হাউজফুল হচ্ছে। তাই বলে আমরা এখনই দাবি করছি না আয়নাবাজিতে আমরা পুরোপুরি সফল। আর কিছু দিন যাক!

আগামীতে আরও বেশি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার আশাবাদ রাখেন এ পরিচালক। 

এ ছবির কেন্দ্রীয় চরিত্র ফুটিয়ে তোলায় চঞ্চল চৌধুরীর প্রশংসা করে অমিতাভ রেজা বলেন: আমি মনে করি চঞ্চল ছাড়া ইন্ডাস্ট্রিতে আর কেউ নেই যে ‘আয়না’ চরিত্রটি করতে পারতো। আর আপনি দেখবেন অন্য যারা অভিনয় করেছে, তাদের প্রত্যেককেই আমি দীর্ঘ ১০-১২ বছরেরও বেশি সময় ধরে চিনি। তাদের একাগ্রতা-কমিটমেন্টের ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম।

তবে আয়না চরিত্রের জন্য চঞ্চলকে ১০ মার্কস-এর মধ্যে ৪ এর বেশি দিতে নারাজ তিনি। কারণ হিসেবে বলেন, ‘আমি চঞ্চলকে ১০ এর ভেতর ৪ এর বেশি দিবো না। তবে হ্যাঁ, ৪ এর বেশি পাওয়াও সম্ভব না! ভালো একটি প্রডাকশনের জন্য প্রয়োজন দক্ষ কিছু হাত। দক্ষ কিছু অভিনেতা-অভিনেত্রী; সেই সঙ্গে কমিটমেন্ট। যার সবই আমার টিমে ছিলো।’

অবশ্য প্রশংসার পাশাপাশি সামান্য কিছু সমালোচনাও সইতে হয়েছে স্বীকার করে এ পরিচালক বলেন, ‘তবে সেগুলোকে খুব বেশি বড় করে দেখার কিছু নেই। চলচ্চিত্রটি যেভাবে দর্শক গ্রহণ করেছে; আসছে দিনগুলোতেও ঠিক একইভাবে গ্রহণ করবে।’

Tags: অমিতাভ রেজাআয়নাবাজিচঞ্চল চৌধুরী
Previous Post

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বগুড়ায় বহু হতাহত

Next Post

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় যেভাবে কাজ করেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

Next Post

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় যেভাবে কাজ করেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

ব্রিটিশ পাউন্ডে আবারও বড় ধস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT