চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়নাবাজির ৪, অমিতাভ রেজার ৪৩!

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
4:29 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
অমিতাভ রেজার ছবি, বাংলা সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং দশক মনে করা হয় গত দশককে (২০১০-২০১৯)। প্রযুক্তির উৎকর্ষতার ফলে ডিজিটাল ফরম্যাটে চলচ্চিত্র নির্মাণ যেমন সহজ হয়েছে, সেই সঙ্গে সঙ্গে দেখার মাধ্যমটিতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। দর্শক শুধু আর সিনেমা হলের ভরসায় থাকছেন না! গেল দশকে নির্মিত যেসব ছবি আলোচনায়, তারমধ্যে ব্যবসাসফল ছবির সংখ্যা হাতে গোনা!

যে ছবি দর্শক হুমড়ি খেয়ে সিনেমা হলে গিয়ে দেখেছেন এবং প্রশংসা পেয়েছে সর্বস্তরের মানুষের- তারমধ্যে অন্যতম ছবি ‘আয়নাবাজি’। ছবিটি মুক্তির চার বছর পূর্ণ করলো বুধবার (৩০ সেপ্টেম্বর)। তার ঠিক পর দিন, অর্থ্যাৎ বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়নাবাজির স্রষ্ঠা অমিতাভ রেজা পূর্ণ করতে যাচ্ছেন ৪৩ বছর! পা রাখতে যাচ্ছেন ৪৪ বছরে!

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর দেশের গুটি কয়েক সিনেমা হলে মুক্তি পায় অমিতাভ রেজার ‘আয়নাবাজি’। সপ্তাহ ঘুরতেই পাল্টে যায় চিত্র! বাড়তে থাকে হল সংখ্যা। ধীরে ধীরে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রদর্শিত হয়। চারদিক থেকেই ভূয়সী প্রশংসা আসতে থাকে।

মুক্তির চার বছর পরেও আয়নাবাজি নিয়ে আহ্লাদে আটখানা বাংলার সিনেমাপ্রেমী দর্শক! চলচ্চিত্রের বিভিন্ন ভার্চুয়াল গ্রুপগুলোতে এখনও ছবিটি নিয়ে আলোচনা, তর্ক কিংবা রিভিউ চোখ এড়ায় না।

তবে আয়নাবাজি নিয়ে এতোটা উচ্ছ্বসিত নন অমিতাভ রেজা। বললেন, ‘আয়নাবাজি নিয়ে বিশেষ উত্তেজনা নেই’। কিন্তু সাধারণ দর্শক তো ছবিটিকে এখনো মাইলফলক হিসেবে বিবেচনা করেন, তার কী হবে?

রাজনৈতিক গল্পে নির্মিত অমিতাভ রেজার ‘বন্ধু অথবা বন্দুকের গল্প’র পোস্টার

নির্মাতার উত্তর, ‘চার বছর আগে বাংলাদেশে খুব ভালো সিনেমা ছিলো না, ঢাকায় পলিটিক্যাল অস্থিরতা সেই মুহূর্তে ছিলো না, মানুষ তখনও সিনেমা হলে যেত। তাছাড়া আমাদের টিমের মার্কেটিং পলিসি দারুণ ছিলো, আদিল ভাইয়ের মার্কেটিং ডিজাইনটা ক্যাচ করে গেছে। মানুষের কাছে তারা ‘আয়নাবাজি’র আওয়াজটা পৌঁছাতে পেরেছে। তারপরেও এসব ছবি ফিনান্সিয়াল ভায়াবল না।’

আয়নাবাজি মুক্তির পর চার বছর হয়ে গেল। প্রথম ছবির পরেই অমিতাভ রেজা আবারও ফিরে গেলেন বিজ্ঞাপন নির্মাণে। শুটিং শেষ করেছেন নিজের দ্বিতীয় ছবি ‘রিক্সা গার্ল’-এর। পাশাপাশি টুকটাক কাজ করেছেন টিভি ফিকশন এবং ওটিটি প্লাটফর্মে। এরমধ্যে ওটিটিতে ‘বন্ধু অথবা বন্দুকের গল্প’ এবং ‘ঢাকা মেট্রো’ তার উল্লেখযোগ্য কাজ।

ফ্যান্টাসি, প্রেম কিংবা ফ্যামিলি ড্রামা জয়জয়কারের সময়ে সমাজ, রাজনীতির কথা এই সময়ের নির্মাণে প্রায় অনুপস্থিত। সেই হিসেবেও ব্যতিক্রম অমিতাভ রেজা। স্ট্রিমিং প্লাটফর্ম আইফ্লিক্স-এ মুক্তিপ্রাপ্ত এই নির্মাতার অন্যতম পছন্দের একটি কাজ ‘বন্ধু অথবা বন্দুকের গল্প’। পুরোপুরি রাজনৈতিক গল্পে নির্মিত এই শর্টফিল্মটি নিয়েও আছে নির্মাতার আক্ষেপ। কতজন দর্শক এই চলচ্চিত্রটির নাম জানেন?

দ্বিতীয় ছবি ‘রিক্সা গার্ল’ নিয়ে নির্মাতা বলেন, ‘রিক্সা গার্ল’ প্রায় শেষের পথে। শুধু অ্যানিমেশনের একটু কাজ বাকি। এটাও হয়তো শেষ হয়ে যেত, যদি মহামারীর মুখোমুখি আমাদের না দাঁড়াতে হতো। সব মিলিয়ে অন্তত দু’মাস পিছিয়ে গেলাম। এই সময়ে হয়তো রিলিজ ই হয়ে যেত। তবে আগামি তিন মাসের মধ্যে ‘রিক্সা গার্ল’ এর আন্তর্জাতিক রিলিজ হবে।

দেশের দর্শক কবে দেখবে? এমন প্রশ্নে নির্মাতা বলেন, ‘রিক্সা গার্ল’ এর সেলস অ্যাজেন্ট জার্মান, আন্তর্জাতিক রিলিজের বিষয়টি তারাই দেখছেন। আর লোকাল রিলিজের বিষয়টি নির্ভর করবে, আন্তর্জাতিক রিলিজ হয়ে যাওয়ার পরে।

অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা ‘রিক্সা গার্ল’ এর পোস্টার

তবে তার আগে ওটিটিতে আসছে এই নির্মাতার আরো একটি কাজ। যেটি শিগগির দেখা যাবে ওটিটি প্লাটফর্ম বিনজ্ এ। নতুন এই কাজটি নিয়ে অমিতাভ রেজা বেশ আত্মবিশ্বাসী। বললেন, সাম্প্রতিক সময়ে আমার প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম একটি কাজ করেছি। এটিও শর্টফিল্ম। অক্টোবরের প্রথম সপ্তাহেই বিনজ্ এ দেখা যাবে। এটি মূলত ‘বাঘ বন্দি সিংহ বন্দি’ নামে পাঁচ নির্মাতার একটি প্রজেক্ট। এর প্রযোজনা করেছেন আবু শাহেদ ইমন।

কথা প্রসঙ্গে ওটিটি প্লাটফর্ম নিয়েও নিজের হতাশার কথা জানান এই নির্মাতা। বলেন, ওটিটিতে আরো কিছু কাজের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। যদিও ওটিটি প্লাটফর্মের যে সম্ভাবনা ছিলো, সেটা শ্লীল-অশ্লীল বিতর্কের কারণে সামগ্রিকভাবে বহু পেছনে চলে গেছি।

তবে ‘আয়নাবাজি’র চতুর্থ বছর পূর্তির দিনে চ্যানেল আই অনলাইনকে আরো একটি সুসংবাদ দিলেন অমিতাভ রেজা। বললেন, মাস খানেকের মধ্যে নতুন ছবির ঘোষণা দিবো। এটি হবে আমার তৃতীয় ছবি। ইতোমধ্যে এর গল্প, চিত্রনাট্য সব প্রস্তুত।

Tags: অমিতাভ রেজাআয়নাবাজিওটিটিঢাকা মেট্রোরিক্সা গার্ললিড বিনোদনসিনেমা
Previous Post

করোনাভাইরাস: শনাক্তের হার কমলো

Next Post

সিনহা হত্যা মামলা: কনস্টেবল রুবেল শর্মার ৭ দিনের রিমান্ড মঞ্জুর

Next Post
সিনহা হত্যা মামলার তিন সাক্ষীর রিমান্ডে থাকা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহা হত্যা মামলা: কনস্টেবল রুবেল শর্মার ৭ দিনের রিমান্ড মঞ্জুর

মরিনহো ও ল্যাম্পার্ডের মধ্যে কথার যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পর্ক ভুলে মরিনহো-ল্যাম্পার্ডের ‘কথার যুদ্ধ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT