চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আয়নাবাজি’র জয়জয়কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 09, জুলাই 2018
in বিনোদন
A A

মুক্তির পর পরই দেশ ও দেশের বাইরে বাজিমাৎ করেছিলো অমিতাভ রেজার পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আয়নাবাজি’। ছবিটি দেখতে দর্শকের আগ্রহ ছিলো দেখার মতো। ২০১৬ সালে মুক্তি পাওয়া সেই ‘আয়নাবাজি’র সুবাতাস বইছে এখনো।

হ্যাঁ। ৪১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সর্বোচ্চ ৭টি বিভাগে পুরস্কার নিয়ে সুবাতাস অব্যাহ রাখলো ‘আয়নাবাজি’ টিম। শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ চিত্রনাট্য, শ্রেষ্ঠ শব্দগ্রাহক,শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ও শ্রেষ্ঠ সম্পাদক বিভাগগুলোকে পুরস্কার অর্জন করে আয়নাবাজি ছবিটি।

পূর্ব ঘোষিত সময় অনুযায়ি রবিবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ প্রদান হয়। সেখানে ২০১৬ সালের বিভিন্ন বিভাগে পুরস্কার অর্জনকারীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

‘আয়নাবাজি’র এমন প্রাপ্তিতে পুরো টিমকে অভিনন্দন জানান শোবিজ অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। আয়নাবাজির এমন প্রাপ্তিতে উচ্ছ্বসিত অভিনেত্রী জয়া আহসান। তিনি পুরো টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে ‘আয়নাবাজি’ একটি বিস্ময়ের নাম। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটির পরিচালক, প্রযোজক, অভিনেত্রী নতুন। অথচ তারা সবাই মিলে চলচ্চিত্রটিকে বছরের সবচাইতে ব্যবসাসফল চলচ্চিত্রের মর্যাদায় দাঁড় তো করিয়েছিলই, সেই সঙ্গে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সর্বোচ্চ ৭টি পুরস্কার পাবার গৌরব অর্জন করেছে ‘আয়নাবাজি’ টিম।

আয়নাবাজি টিমের প্রত্যেক্যের সাথে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আরো বলেন, আমার সৌভাগ্য, আমি পরিচালক অমিতাভ রেজা চৌধুরীকে আমার ‘দেবী’ পরিবারের একজন হিসেবে সবসময় সবভাবে পেয়েছি। ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের অন্যতম চিত্রনাট্যকার অনম বিশ্বাসকে আমার প্রথম চলচ্চিত্র প্রযোজনা ‘দেবী’র পরিচালক হিসেবে পাওয়াটাও আমাদের জন্য বড় প্রাপ্তি। একজন নতুন পরিচালক হয়েও ‘দেবী’র মত উপন্যাসের চলচ্চিত্র রূপায়নে অনমের অপরিসীম দক্ষতায় বিস্মিত ও পুলকিত হয়েছি। ‘আয়নাবাজি’র ‘আয়না’ অর্থাৎ চঞ্চল চৌধুরীকে ‘দেবী’ তে ‘মিসির আলী’ রূপে পেয়েছি। বলা দরকার, নতুন করে মুগ্ধ হয়েছি। তাছাড়া শব্দগ্রাহক রিপন নাথের ক্যারিশমা ‘আয়নাবাজি’র পর আমাদের ‘দেবী’তে পেয়েছি।

Tags: অনম বিশ্বাসঅমিতাভ রেজাআয়নাবাজিজয়াদেবীলিড বিনোদন
Previous Post

বিএনপির প্রতীকী অনশনে জামায়াতের নায়েবে আমীর

Next Post

কলকাতা পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ

Next Post

কলকাতা পর্যটন মেলায় নজর কেড়েছে বাংলাদেশ

‘গার্দিওলার প্রভাবেই ইংলিশদের সাফল্য’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT