চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আয়নাবাজি’তো শুধু মানুষ দেখেছে, এছাড়া আর সাফল্য কই: অমিতাভ রেজা

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
1:37 অপরাহ্ন 01, অক্টোবর 2017
in বিনোদন
A A
বিষাদগ্রস্ত ব্যক্তির ছবি, কালো চুল ও গোঁফের সঙ্গে গ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞাপন নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা পেলেও এখন সিনেমা নির্মাতা হিসেবেই সবাই এক নামে তাকে চেনেন। নিজের নির্মাণে প্রথম সিনেমা দিয়েই বাংলা ভাষাভাষি মানুষের কাছে  তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিণত হয়েছেন তিনি। বলছিলাম ‘আয়নাবাজি’ খ্যাত মেধাবী নির্মাতা অমিতাভ রেজার কথা। ১ অক্টোবর এই নির্মাতার জন্মদিন। বিশেষ এই দিনটিতে তার ব্যস্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হলো চ্যানেল আই অনলাইনের সঙ্গে-

অমিতাভ ভাই, কেমন আছেন? জন্মদিনে আপনাকে শুভেচ্ছা…
ধন্যবাদ আপনাকে।

আজকে চ্যানেল আইয়েরও জন্মদিন…
প্রতিষ্ঠানতো আর জন্মগ্রহণ করতে পারে না। চ্যানেল আইকে প্রতিষ্ঠা বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।

জন্মদিনে আপনার বিশেষ প্ল্যান আছে নিশ্চয়?
বিশেষ প্ল্যান নাই। সারাদিন কাজের মধ্যে থাকবো। এফডিসিতে একটা লেকচার আছে। সেখান থেকে বের হয়ে শ্যুটিংয়ে ব্যস্ত থাকবো। তারপর আরেকটা নতুন কাজের জন্য লোকেশন রেকিতে বের হবো।


এফডিসিতে কিসের লেকচার, আর শ্যুটিং কিসের? নতুন কোনো কাজ করছেন?
লেকচারটা ফিল্ম ওয়ার্কশপের ওপর। ২ঘন্টার। আর শ্যুটিংটা বিজ্ঞাপনের। আপাতত অন্যকিছু করছি না।

আপনার পরবর্তী ছবি ‘রিক্সা গার্ল’-এর কি খবর?
ছবিটি দেরি হবে। এখনো ঠিক নেই। স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে। আর সিনেমা নিয়ে খুব একটা আগ্রহ বোধ করি না। সব ডিফিকাল্ট মনে হয়।

আপনার কণ্ঠে ‘হতাশা’, অথচ প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ দিয়েই সমস্ত মাৎ করে ফেলেছেন?
কই আর! ‘আয়নাবাজি’তো শুধু মানুষ দেখেছে, এছাড়া আর সাফল্য কই!

যাইহোক ‘আয়নাবাজি’র এক বছর পূর্ণ হলো, ছবিটি নিয়ে আরো কোনো পরিকল্পনা আছে কিনা?
আপাতত কোনো প্ল্যান নাই। প্রযোজক হয়তো সামনে ছবিটি নিয়ে আরো কোনো পরিকল্পনা করতে পারেন।

‘আয়নাবাজি’র পর গেল দুই ঈদে খুব আয়োজন করে আপনার তত্ত্বাবধানে ‘টিভি ফিকশন’ নির্মাণ করতে দেখা গেলো। এমনটা কি নিয়মিত হবে?
আসলে আমরা যা করতে চাই, তারজন্য মার্কেট রেডি না। যে প্রোডাকশনগুলো আমরা করছি বা নির্মাতাদের নিয়ে যেভাবে কাজ করতে চাই সে পথ সহজ না।
অর্থনৈতিকভাবে সাবলম্বী করা না গেলে ভালো কাজ নিয়মিত করা সম্ভবও না। একভাবে বললে যে প্রোডাকশনগুলো আমরা করেছি সেগুলো নির্মাতারা প্রায় বিনা পয়সায় করেছেন। এভাবে আসলে প্রফেশনালিজমের চর্চা হয় না। তবে যদি এই প্রোডাকশনগুলোর সত্যিই ভ্যালু তৈরি হয়ে থাকে, এবং আমরা ঠিকঠাক সাপোর্ট পাই তাহলে সামনে অবশ্যই এরকম কাজ আরো হবে।

চলতি মাসে বেশ কয়েকটি আলোচিত ছবি মুক্তি পাচ্ছে। এগুলো নিয়ে যদি বলেন…
আমিতো খুব আশাবাদী। এই মাসে যেসব ছবি মুক্তি পাচ্ছে সবগুলো নিয়েই আমি আশাবাদী। বিশেষ করে আমি চাই ‘ঢাকা অ্যাটাক’সবাই দেখুক। এই ছবিটি দেখতে মধ্যবিত্তরা সিনেমা হলে আসুক। আসবেও আশা করি। আর অন্যদিকে এই মাসে মুক্তি পাচ্ছে ‘ডুব’। খুবই মানবিক একটি ছবি। আমি আশা করি এই ছবিটিও হল ভর্তি দর্শক নিয়ে আসবে। ভালো ব্যবসা করবে। এছাড়া আরেকটি ছবি ‘গহীন বালুচর’, এটাও ভালো করবে বলেই আমার বিশ্বাস।

Tags: অমিতাভ রেজাআয়নাবাজিরিক্সা গার্ল
Previous Post

‘রোনালদোর ভবিষ্যতের ব্যাপারে ক্লাবই ভাল জানে’

Next Post

রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে এক তরুণী গান পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উনিশের উচ্ছ্বাসে সুরের মূর্ছনায় মাতোয়ারা চ্যানেল আই প্রাঙ্গণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT