চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়কর মেলা: ৩ হাজার কোটি টাকা আহরণের প্রত্যাশা

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
4:23 অপরাহ্ন 01, নভেম্বর 2017
in অর্থনীতি
A A
আসকার বেলো ২০২১ অনুষ্ঠানে অতিথি ও বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের আয়কর মেলা থেকে ৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আহরণ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবনে আয়কর মেলা-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন: ২০১০ সালে যখন প্রথম আয়কর মেলা শুরু হয় তখন মাত্র ১১৩ কোটি টাকা রাজস্ব আহরণ হয়। এরপর তা ধাপে ধাপে কয়েকগুণ বেড়ে যায়। গত বছর মেলা থেকে রাজস্ব আহরণ হয়েছে প্রায় ২ হাজার ১৩০ কোটি টাকা। এবার আশা করি ৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আহরণ হবে।

তিনি জানান: প্রথম বছর মেলায় আয়কর দিয়েছেন প্রায় সাড়ে ৭ হাজার করদাতা। আর গত বছর কর দিয়েছেন প্রায় ৯ লাখ ২৮ হাজার করদাতা। এবার হয়তো ১২ থেকে ১৩ লাখ লোক কর দিতে আসবে। এতে বুঝা যাচ্ছে সবাই কর দিতে আগ্রহী।

অর্থ প্রতিমন্ত্রী বলেন: দান-খয়রাত ব্যক্তি পর্যায়ে হয়। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে তা হয় কী করে? একটি রাষ্ট্র তো অন্য একটি রাষ্ট্রকে দান-খয়রাত দিতে পারে না। দেয় ঋণ। তাই আমরা দাতা শব্দটি খাতা থেকে বাদ দেয়ার চেষ্টা করছি।

অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন: এখন থেকে আমরা করদাতাদের ট্যাক্স পিন কোড দেবো। এর মাধ্যমে সহজে তাদের চেনা যাবে। তারা সম্মানিতও হবেন এই কোডের মাধ্যমে।ৎ

তিনি আরও বলেন: প্রায় ৮৫, ৮৬ কর বাহাদুর পরিবার চিহ্নিত করা হয়েছে। আরো হয়তো হবে। এসব কর বাহাদুরকে আগামী ৮ নভেম্বর বিশেষ সম্মাননা দেয়া হবে।

সারাদেশে এই আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। মেলায় আয়কর প্রদান করলে সাথে সাথে ইনকাম ট্যাক্স আইডি কার্ড ও ইনকাম ট্যাক্সপেয়ার স্টিকার দেয়া হয়।

৩৮টি আয়কর রিটার্ন বুথ, ২২টি হেল্প ডেস্কসহ বিভিন্ন বিভাগের জন্য আলাদা ইউনিট রাখা হয়েছে। আয়কর সংক্রান্ত সব ফরম বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিনা ভাড়ায় মেলায় আসার জন্য বাস সার্ভিস রাখা হয়েছে।

Previous Post

ফখরুলের বিরুদ্ধে ৫ মামলার কার্যক্রম স্থগিত

Next Post

ফেরাউনের গ্রাম

Next Post
ফেরাউনের গ্রাম ও সান্ত্বনা মঞ্চের ছবি, বাংলার খবরের জন্য চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরাউনের গ্রাম

তাসকিন আহমেদ

তাসকিনের বিয়ে মানি না!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT