চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিফের ‘পাষাণী’ দিয়ে ধ্রুব মিউজিকের নতুন উদ্যোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 31, জানুয়ারি 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর নতুন গানের লিরিকাল ভিডিও. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সময় বাংলাদেশের শ্রোতাদের ঐতিহ্যের অংশ ছিল গান শোনা। কিন্তু মিউজিক ভিডিও জনপ্রিয় হবার পর অডিওর সেই জোয়ার আজ একেবারেই ফিকে হয়ে গেছে। তবে অডিও গানে ফিরে যাবার একটা তাড়না কাজ করে সব সময় শ্রোতাদের মনে। শ্রোতাদের গান শোনার সেই আগ্রহকে চাঙ্গা করতে ধ্রুব মিউজিক গ্যালারি নামে নতুন পথ উন্মোচন করলো ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

প্রতিষ্ঠানটি ভিডিও গান প্রকাশের পাশাপাশি বাংলা গানের শ্রোতাদের জন্য তৈরি করছে লিরিক্যাল ভিডিও। ভিন্ন চিন্তা, নান্দনিক ছবি ও গ্রাফিক্সের মাধ্যমে যেখানে প্রধান হয়ে উঠছে গানের অডিওটাই। যা প্রকাশিত হবে ধ্রুব মিউজিক গ্যালারির ইউটিউব চ্যানেলে ।

পহেলা ফেব্রুয়ারি বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের নতুন গান ‘পাষাণী’র মাধ্যমে যাত্রা শুরু করছে ধ্রুব মিউজিক গ্যালারি। ‘পাষাণী’ গানটি লিখেছেন ওমর ফারুক, সুর করেছেন মিলন আর সঙ্গীতায়োজনে ছিলেন এমএমপি রনি।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ জানালেন নতুন এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত। তিনি বলেন- ‘বিশ্বায়নের যুগে বাংলা গানও যুক্ত হয়েছে সমসাময়িক মিছিলে। ফলে বেড়েছে ভিডিওর কদর। গানের ভিডিওর কারণে অডিওর প্রতি মনোযোগ কমে যায় বলে কেউ কেউ দাবি তুলছেন। একটা গানের অডিও যদি কানে থেকে যায়, যদি তা হৃদয়ে জায়গা করে নেয়, আপন মনেই সেই গান লেগে থাকে ঠোঁটের গুনগুনে। টিকে যায় একটা গানের কথা সুর ও গায়কীর অমোঘ আবেদন। সেই আবেদনকে স্থায়ী রূপ দিতেই শুরু হচ্ছে ধ্রুব মিউজিক গ্যালারি। এই ইউটিউব প্ল্যাটফর্ম শুধুই শ্রোতাদের। যারা গান শুনবেন, গানের পুরো অনুভবটা নেবেন ও ভেসে যাবেন মুগ্ধতায়।

আসিফ আকবর বলেন,‘ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এই সময়ে দারুণ এক সিদ্ধান্ত নিয়েছে। যা একবারেই সময়পোযোগী। বিশেষ করে, ধ্রুব দা’র সঠিক সময়ে সচেতন দৃষ্টি আমাকে মুগ্ধ করে। ধ্রুব মিউজিক গ্যালারির জন্য শুভ কামনা। সেই সাথে আমার নতুন গান ‘পাষাণী’ দিয়ে যাত্রা শুরু করছে ধ্রুব মিউজিক গ্যালারি। এটাও আমার জন্য এবং আসিফিয়ানদের জন্য আনন্দের একটি ব্যাপার। ‘পাষাণী’ গানে আসিফিয়ানরা পুরোনো আসিফ আকবরকে খুঁজে পাবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) কর্তৃপক্ষ জানায়, পহেলা ফেব্রুয়ারি ৫টায় ‘পাষাণী’ গানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে ধ্রুব মিউজিক গ্যালারি। তাদের ইউটিউব চ্যানেলের বাইরেও গানটি শুনতে পাওয়া যাবে একাধিক অ্যাপে।

Tags: আসিফ আকবরধ্রুব মিউজিক
Previous Post

ওটিটিতে সবচেয়ে বেশি দেখা সিনেমা ‘ওয়ান্ডার ওমেন’

Next Post

ভ্যাকসিন সরবরাহে দেরি হওয়ায় আইনি পদক্ষেপের হুমকি জার্মানির

Next Post
একজনের হাতে ভ্যাকসিনের সিরিঞ্জ ও ভ্যাকসিনের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন সরবরাহে দেরি হওয়ায় আইনি পদক্ষেপের হুমকি জার্মানির

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যেক জেলায় হবে ইংরেজি মাধ্যমের সরকারি প্রাথমিক বিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT