চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামে সংবর্ধিত সাচ্চু, ফিরে এলেন মুগ্ধতা নিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 14, আগস্ট 2019
in বিনোদন
A A

‘এরআগে আসামে যাওয়া হয়নি। পাশের রাজ্য মেঘালয়ে গিয়েছি। কিন্তু এবার আসামের সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম’-এর আমন্ত্রণে গিয়ে রীতিমত মুগ্ধ, এতো অতিথিপরায়ণ আর সংস্কৃতি বান্ধব পরিবেশ আমি জীবনে খুব কম ই দেখেছি। বিমান বন্দর থেকে নেমে যে গাড়ি দিয়ে আমরা অনুষ্ঠানস্থলে যাচ্ছিলাম, সেখান থেকেই আমাদের মুগ্ধতা শুরু। কারণ গাড়িতে উঠামাত্রই সেই গাড়ির চালক মৃদু শব্দে চালিয়েছিলেন ভূপেন হাজারিকার গান!’

আসামের গুয়াহাটিতে সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম’-এর ১৫ বছর উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, সংগঠক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা (ডিজি)  শহীদুল আলম সাচ্চু। এই অনুষ্ঠানে দুজনকেই সংবর্ধনা জানানো হয়।

আসামের গুয়াহাটি থেকে ফিরে নিজের মুগ্ধতার কথা চ্যানেল আই অনলাইনকে এভাবেই বলছিলেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কিংবদন্তি শিল্পী ঊশা মুঙ্গেশকর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেতা জর্জ বাকের। ব্যতিক্রমের ১৫ বছর উদযাপন উপলক্ষ্যে সেদিন বিভিন্ন অঙ্গনের বহু গুণীজনকে ‘ব্যতিক্রম অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করা হয়।

‘ব্যতিক্রম’-এর এমন আয়োজন নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন অভিনেতা সংঘের সাবেক সভাপতি সাচ্চু। তিনি বলেন, গুয়াহাটিতে না গেলে বুঝতেই পারতাম না যে একটি সাংস্কৃতিক সংগঠনের কতো ক্ষমতা! সংগঠন হিসেবে ‘ব্যতিক্রম’-কে এর প্রতিষ্ঠাতা ড.সৌমেন ভারতীয় এমন জায়গায় নিয়ে গেছেন, যা ঈর্ষা করার মতো! একটি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গ্রহনযোগ্যতাও নিজ চোখে দেখে এলাম।

এতো গোছানো একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় এই সংগঠনের সাথে যুক্ত প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই। সংগঠনের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে ‘ব্যতিক্রম’-এর সাংগঠনিক সম্পাদক বিশাখা এবং আমাদের গাইড লাইন শিবানি দত্ত ও মৃণাল দেবের প্রতি কৃতজ্ঞ। গাড়ির চালক রমজান আলী থেকে শুরু করে এতো ব্যতিক্রম-এর প্রতিষ্ঠাতা, কারো মধ্যেই কোনো অস্থিরতা দেখিনি।-বলছিলেন সাচ্চু।

বাংলাদেশে ‘দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশন’ ও ‘দশের ফোরাম’ নামের দুটি সংগঠনের চেয়ারম্যান শহীদুল আলম সাচ্চু। সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে কাজ করলেও ভবিষ্যতে আসামের ‘ব্যতিক্রম’-এর সঙ্গে মিলে ঢাকা ও গুয়াহাটিতে বেশ কিছু কাজেরও পরিকল্পনা করে এসেছেন তিনি। যে কাজগুলো বাঙালি ও আসামি সংস্কৃতিতে এক ধরণের মেলবন্ধন তৈরী করবে বলে মনে করেন সাচ্চু।

সাচ্চু জানান, গুয়াহাটিতে বঙ্গবন্ধুর নামে একটি লাইব্রেরীও করতে চলেছেন ‘ব্যতিক্রম’-এর চেয়ারম্যান সৌমেন। আমি ও শামসুজ্জামান খান বঙ্গবন্ধুর নামে প্রস্তাবিত লাইব্রেরির জায়গাও দেখে এসেছি। শিগগির সেই কাজও শুরু হবে। সেই লাইব্রেরির সাথেও সহযোগিতায় পাশে থাকবে ‘দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশন’ ও ‘দশের ফোরাম’। বাংলাদেশ থেকে পত্রিকা, বই সবকিছুই থাকবে বঙ্গবন্ধু লাইব্রেরিতে।

আসামের গুয়াহাটিতে সারা বছর সাংস্কৃতিক কর্মযজ্ঞ পরিচালনা করে থাকে ‘ব্যতিক্রম গ্রুপ’। আর্ট এক্সিবিশন থেকে শুরু করে মঞ্চ, গান, চলচ্চিত্রসহ শিল্পকলার সব মাধ্যম নিয়েই অত্যন্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করেন তারা। বাংলাদেশেও বেশ কয়েকবার গানের অনুষ্ঠান ও মঞ্চ প্রদর্শনী করে গেছেন তারা, তেমনি বাংলাদেশ থেকেও তাদের আমন্ত্রণে গুয়াহাটি গিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক দল।

Tags: আসামভূপেন হাজারিকালিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশিল্পকলা
Previous Post

টাইগারদের কোচ ঘোষণা শিগগিরই

Next Post

ধনঞ্জয়ার ঘূর্ণিতোপের সামনে টেলরের প্রতিরোধ

Next Post

ধনঞ্জয়ার ঘূর্ণিতোপের সামনে টেলরের প্রতিরোধ

আমিরাতের 'গোল্ডকার্ড' পেলেন একই পরিবারের তিন বাংলাদেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT