চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামে এনআরসি থেকে বাদ পড়াদের প্রতি বিজেপি শীর্ষ নেতার কঠোর বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2018
in আন্তর্জাতিক
A A

বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, আসামে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের নির্বাসনে পাঠানো হবে। ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (NRC) বা জাতীয় নাগরিক তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রাম মাধব এনআরসি বিষয়ক একটি অনুষ্ঠানে সোমবার উপস্থিত থেকে এসব কথা বলেন।

এসময় বিজেপির এই শীর্ষ নেতা বলেন, ‘আসামে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ নিশ্চিত করবে এনআরসি। তার পরের ধাপ হল- মুছে ফেলা। অর্থাৎ, সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলে তাদের সকল সরকারি সুবিধা বাতিল করা হবে। পরের পদক্ষেপটি হল নির্বাসন।’

তিনি বলেন, ১৯৮৫ সালের ‘আসাম চুক্তি’ অনুযায়ী এই নাগরিক তালিকা আপডেট করা হচ্ছে এখন। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এই রাজ্য থেকে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের ‘চিহ্নিতকরণ, মুছে ফেলা এবং নির্বাসন’, সেটাই করা হবে।

রাম মাধব বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের কোনও রাষ্ট্রই তাদের ভূখণ্ডে স্থান দেয় না। কিন্তু রাজনৈতিক কারণে অবৈধ অনুপ্রবেশকারীদের কাছে ভারত হল একটি ধর্মশালা।

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এনআরসিকে গোটা দেশ জুড়ে কার্যকর করার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, দেশের বৈধ নাগরিকদের ‘নাগরিকত্ব’-এর প্রমাণ দেওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে এবং জাতীয় নাগরিক তালিকায় চূড়ান্তভাবে নথিভুক্ত করা হবে তদের।

‘প্রতিটি রাজ্যেই এনআরসি কার্যকর করা উচিত। এটা এমন এক নথি যা সমস্ত বৈধ ভারতীয়কে রক্ষা করতে পারবে। যারা অাসমের এনআরসি তালিকায় নেই, তারা অন্য রাজ্যে যেতে পারবে বলেও জানিয়েছেন তিনি।’

প্রসঙ্গত চলতি বছরের ৩০ জুলাই আসামে এনআরসি’র চূড়ান্ত খসড়াটি প্রকাশ করার পর দেখা যায়, তা থেকে চল্লিশ লাখেরও বেশি নাম বাদ পড়েছে।

Tags: আসামএনআরসিসেমি লিড
Previous Post

ম্যাকগ্রাকে ছাড়িয়ে শীর্ষে অ্যান্ডারসন

Next Post

নির্বাচনের আগে ভয়ের সংস্কৃতি

Next Post
নির্বাচন

নির্বাচনের আগে ভয়ের সংস্কৃতি

ঈগলস ড্যান্সের আমন্ত্রণে ঢাকায় আসছে লন্ডন ড্যান্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT