চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আসামী ছিনতাই করতে গিয়ে ২ ইয়াবা ব্যবসায়ী নিহত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 02, নভেম্বর 2018
in কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে আসামী ছিনতাই করতে গিয়ে পুলিশের সঙ্গে কথিত গোলাগুলির ঘটনায় দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আহত হয়েছে চার পুলিশ সদস্য।

শুক্রবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

নিহতরা হলেন- টেকনাফের হ্নীলার সুলতান আহমদের ছেলে মোহাম্মদ সাদ্দাম (৩০) এবং সাবরাংয়ের মোহাম্মদ সাদ্দাম (৩৫)।

ওসি প্রদীপ বলেন: শুক্রবার ভোর রাতে সাবরাং ইউনিয়নের খুুরেরমুখ এলাকায় আসামী গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে গ্রেপ্তার ২ আসামীকে ছিনিয়ে নিতে সঙ্গীয় সন্ত্রাসীরা অতর্কিত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।

‘পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ২০ হাজার ইয়াবা, ৩টি দেশীয় বন্দুুক ও ৩০ রাউন্ড গুলি পাওয়া যায়।’

গুলিবিদ্ধ ২ আসামীকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

প্রদীপ বলেন: নিহত ২ জনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায় জড়িত অভিযোগে টেকনাফ থানায় সাদ্দামের (৩০) নামে ৪টি এবং সাদ্দামের (৩৫) নামে ৭ টি মামলা রয়েছে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tags: ইয়াবা ব্যবসায়ীগোলাগুলিপুলিশলিড নিউজ
Previous Post

দু’দফা সময় বদলের পর আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

চালক ও যাত্রীর বাকবিতণ্ডায় নদীতে পড়ল বাস, নিহত ১৩

Next Post

চালক ও যাত্রীর বাকবিতণ্ডায় নদীতে পড়ল বাস, নিহত ১৩

অ্যাপলের নতুন আইপ্যাড প্রো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT