চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আসল খেলাটা ফাইনালে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 17, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় নিধাস ট্রফির ফাইনালে ওঠায় বাংলাদেশ দলকে এক কোটি টাকা বোনাস দিচ্ছে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পুরস্কার ঘোষণা নিয়ে বলেছেন, রোববারের ফাইনালে ভারতকে হারানো গেলে বোনাসের অঙ্ক আরও বাড়বে। আসল খেলাটা যে ফাইনালেই, সঙ্গে সেটিও মনে করে দিয়েছেন।

‘দেশের বাইরে বিশ্বচ্যাম্পিয়ন দুটি দলের সঙ্গে প্রতিযোগিতা করে ফাইনালে ওঠা। আমাদের জন্য এক বিরাট অর্জন। তাই খেলোয়াড়দের জন্য একটা বোনাস ঘোষণা করা হয়ে গেছে। শুধুমাত্র শ্রীলঙ্কা ম্যাচের জন্য এক কোটি। সেই সাথে এটাও বলা হয়েছে, খেলা এখনও শেষ হয়ে যায়নি। আসল খেলাটাই ফাইনালে। ওখানে যেন আমরা ভাল করতে পারি।’

শুক্রবারের ম্যাচের শেষ ওভারে আম্পায়ারের নো-বল না দেয়ার সিদ্ধান্তে বাংলাদেশ দলের প্রতিবাদ ও ম্যাচে বিতর্কের ঝড় তোলা শেষ ওভার নিয়ে নেতিবাচক কোন সিদ্ধান্ত কাম্য নয় বলেও জানান বিসিবি সভাপতি।

নিধাস ট্রফির ফাইনাল মঞ্চে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচটি ঘিরেও রয়েছে বিসিবির পুরস্কার। আর ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করতে পারলে বাংলাদেশ দলের কোটি টাকার পুরস্কারে পরিমাণটা আরো বাড়বে।

ম্যাচের শেষ ওভারে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের জন্য ম্যাচ বর্জন করতে চেয়েছিল বাংলাদেশ! যদি সেই সময় টাইগাররা ম্যাচ বর্জন করতো তাহলে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতো বাংলাদেশ। পরে ম্যাচের শেষে তিন বলে ১২ রান নিয়ে বাংলাদেশকে জয় উপহার দিয়ে নায়ক বনে যান মাহমুদুল্লাহ রিয়াদ। আগের ম্যাচের উত্তজনার স্মৃতি পেছনে ঠেলে সামনে তাকানোর ডাক দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

রোববার ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নামবে বাংলাদেশ।

Tags: নিধাস ট্রফিলিড স্পোর্টস
Previous Post

ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

নির্বাচনে ইভিএম বাতিল চায় ভারতীয় কংগ্রেস

Next Post

নির্বাচনে ইভিএম বাতিল চায় ভারতীয় কংগ্রেস

তথ্য ফাঁসকারীকে ধরতে ফেসবুকে গোয়েন্দা পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT