চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসন্ন ঈদে চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে সরকারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 05, জুলাই 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
Bangladesh city street with vehicles and buildings on a rainy day. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদে চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেছেন: এই যে দুই দফায় ১৪ দিনের লকডাউন এর সুফলটা আমরা ধরে রাখতে চাই। করোনার সংক্রমণ এখনও উর্ধগতি।  তৃতীয় সপ্তাহে কী হবে সেটা নিয়ে আমরা ইতিমধ্যে পরিকল্পনা করছি  চলতি মাসের ১২ তারিখ ১৩ তারিখের দিকে আমরা আবারও বসবো। তখন আমরা বিস্তারিত জানাতে পারবো।

তিনি আরও বলেন: করোনার সংক্রমণ রোধে আমরা অবশ্যই মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে চাই। তা না হলে লকডাউনের সুফল ধরে রাখা যাবে না। আসন্ন কোরবানির ঈদে মানুষের চলাচল কী হবে হাট ব্যবস্থা কী হবে সে ব্যাপারে আমরা পরে জানাতে পারব।

এর আগে, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে চলমান বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম সাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।

সেখানে বলা হয়, ১৪ তারিখ মধ্যরাত পর্যন্ত এসব বিধিনিষেধের সময়সীমা বর্ধিত করা হলো। করোনা সংক্রমণ রোধে ১ জুলাই ভোর থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়।

সেই কঠোর লকডাউনের মেয়াদ শেষ হবে আগামী ৭ জুলাই। তার আগেই নতুন করে প্রজ্ঞাপন জারি করা হলো।

২৮ জুন থেকে দেশে শুরু হয় সীমিত আকারের লকডাউন।

Tags: করোনাকরোনাভাইরাসকোরবানি ঈদজনপ্রশাসন প্রতিমন্ত্রী
Previous Post

অপরাজিত ব্রাজিলের সামনে আত্মবিশ্বাসী পেরু

Next Post

ভ্যানে করে অফিস যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

Next Post
বাংলাদেশের নারী জনসাধারণের ছবি, পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যানে করে অফিস যাওয়ার পথে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল-পেরু সেমিফাইনাল: ইতিহাস কী বলছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT