চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসন্ন অধিবেশনেই জামায়াত নিষিদ্ধের বিল

সোমা ইসলাম by সোমা ইসলাম
2:35 অপরাহ্ন 18, মে 2016
in রাজনীতি
A A

শেষ পর্যন্ত আইন করেই নিষিদ্ধ করা হচ্ছে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের জন্য
অভিযুক্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলাম। জাতীয় সংসদের বাজেট
অধিবেশনেই এই বিল পাস হতে যাচ্ছে। এই আইনের আওতায় ভবিষ্যতে কেউ বা কোনো দল
রাষ্ট্রীয় মূলনীতির পরিপন্থি জামায়াতের আদর্শের রাজনীতি করতে পারবে না।
আইনে এর জন্য সবোর্চ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড রাখা হয়েছে।

জামায়াত নিষিদ্ধের দাবি বহু আগের। ১৯৭৮ সালে গোলাম আযম দেশে আসার পর মাওলানা আবদুর রহিমের ইসলামিক ডেমোক্রেটিক দল থেকে আশ্রয় নেয়া জামায়াত নেতাদের দিয়েই পুনরুজ্জীবিত করা হয় জামায়াত ইসলামী। গোলাম আযম হন এর অঘোষিত আমীর। সেই থেকেই গোলাম আযমসহ যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত নিষিদ্ধের দাবি শুরু।

শেষ পর্যন্ত ২০০৯ সালে ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়। সেই বিচার চলছে। ইতোমধ্যে এই বিচারে ৫ জনের ফাঁসির দণ্ডও কার্যকর হয়েছে।

ওইসব রায়ে ট্রাইব্যুনাল অনেকবারই দল হিসেবে জামায়াতকেও যুদ্ধাপরাধের জন্য জড়িত বলে উল্লেখ করেছে। এবার জামায়াত ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধের জন্য আইন করছে সরকার।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘তারা (জামায়াত) রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সম্পূর্ণ দলীয়ভাবে যুদ্ধাপরাধ করেছে। এ অপরাধগুলো কেউ ব্যক্তিগতভাবে করেনি। যেহেতু দলীয়ভাবে যুদ্ধাপরাধ ঘটানো হয়েছে, সেহেতু দলটিও এ অপরাধে অপরাধী।’

এ অভিযোগেই আগামী সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধী দল হিসেবে সরকার নিষিদ্ধ করতে যাচ্ছে। আইন ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। সুতরাং আগামী অধিবেশনেই আইনটি পাস করা যাবে বলে জানান মন্ত্রী।

তবে জামায়াত নিষিদ্ধের পর রাষ্ট্রের মুলনীতি নতুন নামে দল নিবন্ধনে বাধা না থাকলেও এই আইনের আওতায় ভবিষ্যতে কেউ রাষ্ট্রের মূলনীতির বাইরে গিয়ে কোনো নামে দল করলে অথবা সংবিধানের কোনো ধারা নিয়ে বির্তক সৃষ্টি করলে বা সংবিধানের কোনো ধারা নিয়ে চ্যালেঞ্জ করলে সর্বনিম্ন ১০ বছরের সাজাসহ রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসির ব্যবস্থা থাকবে।

মন্ত্রী বলেন, দল নিষিদ্ধ করলেও নিশ্চয়ই তাদের অস্তিত্ব বিলুপ্ত হবে না। তারা বিভিন্ন নামে, বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায় বিচরণ করবে। কিন্তু তাই বলে তাদের আগের নামে থাকতে দেয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতির বাইরে গিয়ে দল করার এখতিয়ার কোনো দেশেই কারও নেই।

বাংলাদেশেও এর পর থেকে এমন কিছু হলে সেই দলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।

গণবাহিনী গঠন করার পরও জাসদ ক্ষমা চাইবার কারণে তাদের মাফ করে দেয়া হয়েছিল। যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলাম তাদের অপরাধের জন্য ক্ষমা চাইলে সেটিও বিবেচনায় নেয়া হতো বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

Tags: জামায়াতে ইসলামী
Previous Post

অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা

Next Post

শিক্ষক লাঞ্ছনা: তদন্তের পর ব্যবস্থা

Next Post

শিক্ষক লাঞ্ছনা: তদন্তের পর ব্যবস্থা

সাংবাদিক মুকুল তালুকদার আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT