চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে শীতে ‘মানুষের বাগান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 04, আগস্ট 2019
in বিনোদন
A A

‘ডুবসাঁতার’ নির্মাণের প্রায় দশ বছর পর নতুন ছবি নিয়ে ফিরছেন মেধাবী নির্মাতা নুরুল আলম আতিক। তার নতুন ছবির নাম ‘মানুষের বাগান’। রবিবার প্রকাশ হলো এই ছবির একটি পোস্টার।

যদিও নির্মাতা জানালেন, ‘পোস্টারটি এখনো ইনকমপ্লিট’! কেন? উত্তরে নুরুল আলম আতিকের উত্তর, এগুলো এখনো এক্সপ্রেসন আকারে আছে। পুরোপুরি হয়নি।

ছবির কাজতো শেষ? প্রশ্নে নির্মাতা জানালেন, অনগোয়িং প্রসেস। এখনো আরো প্রায় দুই মাস লাগবে সব ঠিকঠাক হতে। সেপ্টেম্বরের শেষের দিকে আশা করছি ছবিটির সব কাজ শেষ হবে।

মুক্তির পরিকল্পনা জানিয়ে আতিক বলেন, সে পরিকল্পনাও হচ্ছে। তার আগে সেন্সরের বিষয় আছে, সেগুলো ফেইস করে তারপর মুক্তির পরিকল্পনা। প্রডিউসার আছেন, তিনি ভেবে দেখবেন। তবে সব মিলিয়ে আমরা আশা করছি আগামী শীতের মধ্যে ছবিটি দেখতে পারবো সবাই মিলে। তাছাড়া এটিও যেহেতু একটি শীতের গল্প!

‘মানুষের বাগান’-এর শুটিং শেষ হয়েছে আগেই। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ছবিতে ‘মানুষের বাগান’ শিরোনামেরই একটি গান করছে ব্যান্ড দল ‌চিরকুট। গানটির গীতিকার নাহিদুর রহমান আনন্দ। এর আগে যিনি নুরুল আলম আতিকের ধারবাহিক ‘যাদুর শহর’-এর ও নাম গানটির কথাও লিখেছিলেন।

শুন্যের শুরুতে টিভি ফিকশনে এক জলজলে নাম নুরুল আলম আতিক। চতুর্থ মাত্রা, সাইকেলের ডানা, এ জার্নি বাই বোট, বিকল পাখির গান-এর মতো টিভি ফিকশন নির্মাণ করে ইঙ্গিত দিয়েছিলেন বড় স্বপ্নের। সেই মত ২০১০ সালে নির্মাণ করেছিলেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ডুবসাঁতার’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির মুক্তির পর দীর্ঘদিন সিনেমা নির্মাণের বাইরে নুরুল আলম আতিক।

টিভি ফিকশনেও খুব একটা দেখা যায়নি তাকে। তবে আশার কথা, ‌‘মানুষের বাগান’ ছাড়াও এখন তার হাতে রয়েছে পেয়ারার সুবাস ও লাল মোরগের ঝুঁটি নামের দুটি ছবি।

Tags: নুরুল আলম আতিকপেয়ারার সুবাসমানুষের বাগানলাল মোরগের ঝুঁটিলিড বিনোদন
Previous Post

বন্ধুত্ব নিয়ে হলিউডের সাড়া জাগানো পাঁচ ছবি

Next Post

ঘের মালিককে পিটিয়ে হত্যা

Next Post

ঘের মালিককে পিটিয়ে হত্যা

ট্রাফিক জরিমানা আদায়ে নতুন নিয়ম, কাগজপত্র জব্দ নয়: ডিএমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT