চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে মিনারের ‘ঘুড়ি’, প্রথমবার একসঙ্গে বাঁধন-আফ্রি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 23, অক্টোবর 2018
in বিনোদন
A A

সাদা, ঝুম, আহা রে, দেয়ালে দেয়ালে এসব গানের জনপ্রিয় গায়ক মিনার রহমান তৈরি করেছেন তার নতুন গান ‘ঘুড়ি’। গানের কথা, সুর ও সংগীত সবই মিনারের।

এই মিউজিক ভিডিও নির্মাণ করছেন তরুণ নির্মাতা মারুফ হাসান প্রেমন। যিনি এর আগে তাহসানের ‘বলছি শোনো’ গানের ভিডিও বানিয়েছিলেন।

‘ঘুড়ি’ গানের মডেল হয়েছেন ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো’ খ্যাত তারকা বাঁধন ও মডেল আফ্রি। গাজীপুরের মাল্টি সোর্সিং লিমিডেটের বাগানবাড়িতে ১৮ অক্টোবর গানটির শুটিং সম্পন্ন হয়েছে।

‘ঘুড়ি’ গানের মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন বাঁধন ও আফ্রি। তবে আলাদাভাবে বাঁধন এর আগে এলিটা ও কিশোরের গান এ দুই শিল্পীর গানের মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। ‘ঘুড়ি’ হতে যাচ্ছে বাঁধনের তৃতীয় মিউজিক ভিডিও। আর আফ্রি একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিত পেয়েছেন।

বাঁধন চ্যানেল আই অনলাইনকে বলেন, গান ভিডিওর কনসেপ্ট খুব সুন্দর। রিলেশনশিপে ঝগড়া হয়, দূরত্ব বাড়ে একটা সময় আবার ঠিক হয়ে যায়। গানের ভিডিওতে চমৎকার একটা লাভ স্টোরি দেখা যাবে। তিনি বলেন, মিনার ভাইয়ের গানটাও চমৎকার। গান ও গল্প ভালো লেগেছে বলে কাজটি করেছি। আফ্রির সঙ্গে কাজের অভিজ্ঞতাও জমজমাট।

মডেল আফ্রি বলেন, গানের মডেল হওয়ার জন্য একমাস আগেই নির্মাতা আমাকে জানিয়েছিলেন। দেশের বাইরে ছিলাম। তিনি আমাকে দিয়ে কাজটি করানোর জন্য অপেক্ষা করেছেন। আমি এসেছি তারপর শুটিং হয়েছে। এজন্য তার কাছে কৃতজ্ঞতা। তিনি বলেন, শিল্পী মিনারের গান নিয়েও কিছু বলার নেই। ভিডিও গ্রাফিও হয়েছে দারুণ। সবকিছু ঠিক থাকলে গান ও ভিডিও নিতে মাতামাতি হবে বলে আমার বিশ্বাস।

নির্মাতা মারুফ হাসান প্রেমন জানান, ‘ঘুড়ি’ গানের ভিডিওতে তিনি রোমান্টিক কাপল স্টোরি দেখিয়েছি। বললেন, খুব সুইট একটা গল্প আছে। আগামী মাসে গানের ভিডিওটি মাল্টি সোর্সিংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

Tags: মিউজিক ভিডিওমিনার রহমানলিড বিনোদন
Previous Post

রাব্বির কাঁধে মাশরাফীর হাত

Next Post

একাকীত্ব মৃত্যুঝুঁকি বাড়ায়

Next Post
Social Alienation Concept, Depressed Man covering face and crying in despair.

একাকীত্ব মৃত্যুঝুঁকি বাড়ায়

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে যা বলল ঢাবি প্রশাসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT