চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে বছরেও অস্কার প্রতিযোগিতায় থাকবে ওটিটির ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 28, মে 2021
in বিনোদন
A A
অস্কার অনুষ্ঠানে দর্শকদের ভিড় ও বড় পর্দা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্লাটফর্মগুলোর জন্য করোনার এই দুঃসময়টা যেন সুসময় হয়ে ধরা দিলো! এই সময়ে বিশ্বব্যাপী ব্যাপক হারে যেমন বেড়েছে তাদের গ্রাহক, সেইসঙ্গে প্রেক্ষাগৃহের জন্য নির্মিত ছবিগুলোও এখন স্ট্রিমিং হচ্ছে বিভিন্ন ওটিটি প্লাটফর্মে।

শুধু তাই নয়, করোনার কারণে প্রেক্ষাগৃহে নতুন ছবি খুব একটা মুক্তি না পাওয়ায় ওটিটিতে স্ট্রিমিং হওয়া ছবিগুলো অংশ নেয়ার সুযোগ পাচ্ছে পাচ্ছে অস্কারের মতো আসরে!

সর্বশেষ অস্কারের আসরে ওটিটিতে মুক্তি পাওয়া ছবিগুলোরই জয়জয়কার ছিলো! করোনার কারণে আসছে বছরেও অস্কার কর্তৃপক্ষ ওটিটিতে মুক্তি পাওয়া ছবিগুলোর ক্ষেত্রে এই ছাড় অব্যাহত রাখছে!

আয়োজকদের তরফে জানানো হয়েছে, অনলাইন স্ট্রিমিং ছবিগুলো ২০২২ সালেও একাডেমি পুরস্কারের জন্য বিবেচিত হবে।

একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে, হলিউডের এতিহ্যবাহী স্থানে ২০২২ সালের ২৭ মার্চ অস্কার অনুষ্ঠিত হবে। যদিও আগে ২৭ ফেব্রুয়ারি ২০২২ অস্কার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই দিনক্ষণ পরিবর্তনের কোনো কারণ স্পষ্ট করে জানানো হয়নি।

বিবৃতিতে আরো জানানো হয়, মহামারীর কারণে দ্বিতীয়বার প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তৈরি ছবিগুলো ওটিটিতে মুক্তি পাচ্ছে। যার ফলে এমন অনেক ছবি আছে যেগুলো অস্কারের জন্য মনোনীত হতে পারে। এমনকি ওটিটিতে স্ট্রিমিং এই ছবিগুলো অস্কারের জন্য বিবেচনার জন্য যোগ্য হতে পারে।

গেল বছরের মার্চ মাস থেকে ডিজনি প্লাস, এইচবিও ম্যাক্স, নেটফ্লিক্স এবং অ্যামাজনের মতো স্ট্রিমিং পরিষেবাগুলোতে কয়েক ডজন ছবি মুক্তি পেয়েছে, এই সময় মহামারীর জেরে বিশ্বব্যাপী অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে।

২০২১ সালে অস্কার অনুষ্ঠান মহামারীর কারণে ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। এমনকি ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে প্রথমবার অনুষ্ঠিত হয়।

Tags: অভিনয়অস্কারঅ্যামাজনআমেরিকাএকাডেমি অ্যাওয়ার্ডওটিটিনেটফ্লিক্সলিড বিনোদনসিনেমা
Previous Post

চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাশার আল আসাদ

Next Post

‘দুই জীবন’ পেয়ে পেরেরার সেঞ্চুরি

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের সিরিজ জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুই জীবন’ পেয়ে পেরেরার সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন এর জন্য ঠাণ্ডা ওয়েব ফিল্মের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার মতো করে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম 'ঠাণ্ডা': অমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT