চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ফেসবুকের বিকল্প দেশি সোশ্যাল মিডিয়া ‘যোগাযোগ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 24, জুলাই 2021
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশের একজন নেতা অফিসে বসে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফেসবুকের বিকল্প হিসেবে দেশে তৈরি করা হচ্ছে নিজস্ব  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘যোগাযোগ’।  

আজ শনিবার উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজিত ‌‘এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজ-২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান।

তিনি বলেন, দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে এই বিকল্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দেশের উদ্যোক্তারা তথ্য, উপাত্ত এবং যোগাযোগের জন্য নিজেদের মধ্যে একটি নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস ও গ্রুপ তৈরি করতে পারবে।  উদ্যোক্তাদের আর বিদেশ নির্ভর হতে হবে না।

পলক বলেন, আইসিটি বিভাগের উদ্যোগে ইতোমধ্যেই জুম অনলাইনের বিকল্প ‘বৈঠক’ অনলাইন প্ল্যাটফর্ম এবং করোনা প্রতিরোধে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ অ্যাপস তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, নিজস্ব কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ‘আলাপন’ নামেরও একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।  উই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে উপকৃত হবে। প্রতিমন্ত্রী স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ নিজেদের উদ্যোগে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

প্রতিমন্ত্রী ২০১৮ সালে ডিজিটাল ই-কমার্স পলিসি করা হয়েছে উল্লেখ করে বলেন, দেশের লাখ লাখ উদ্যোক্তা তৈরি করতে তরুণ ও যুবকদের যে কোনো নতুন উদ্ভাবনে সরকার নীতিগতসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে আইসিটি সেক্টরে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। এর মধ্যে সফলতার সাথে ১৫ লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। ই-কমার্স, হার্ডওয়ার, সফটওয়্যার, বিপিও সেক্টর মিলে ২০২১ সালের মধ্যে ২০ লক্ষাধিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। এছাড়া ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করা সম্ভব হবে।

পলক বলেন, উদ্যোক্তা হওয়ার প্রথম চ্যালেঞ্জ ঝুঁকি নেওয়ার সাহস থাকা। তিনি সততা, নিষ্ঠার ও স্বচ্ছতার সাথে উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করতে নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহেদি, সিল্ক গ্লোবালের সিইও এবং উইর বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু, উই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা এবং এর উপদেষ্টা কবির সাকিব উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী মাস্টার ক্লাস সিরিজ-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Tags: জুনাইদ আহমেদ পলকযোগাযোগ
Previous Post

আগে চাই পদ্মা সেতুর নিরাপত্তা

Next Post

‘ফ্রন্টলাইনারদের পরিবারের সদস্যদের বয়স ১৮ হলেই ভ্যাকসিন পাবে’

Next Post
একজন নারীর করোনাভাইরাস টিকা নেওয়ার সময় স্বাস্থ্যকর্মী সহায়তা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্রন্টলাইনারদের পরিবারের সদস্যদের বয়স ১৮ হলেই ভ্যাকসিন পাবে’

ঢাকার একটি আধুনিক অফিস ভবনের সামনে রিকশা ও যানবাহন চলাচল।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা রোগীর বিরুদ্ধে ২ নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT