চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ঈদে ‘আরআরআর’ মুক্তি দিতে চান রাজামৌলি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 22, জানুয়ারি 2022
in বিনোদন
A A
অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআর ছবিতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল এস এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতিক্ষীত ছবি ‘আরআরআর’। কিন্তু শেষ সময়ে ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে স্থগিত হয়ে যায় ছবিটির মুক্তি।

সেসময়ে ছবিটির মুক্তির নতুন তারিখ সম্পর্কে কোন ঘোষণা না আসলেও এবার জানা গেল নতুন এক তথ্য।বলিউড হাঙ্গামার একটি নির্ভরযোগ্য সূত্রের মারফত জানা গেছে, ‘আরআরআর’এর নির্মাতা ছবিটির মুক্তির জন্য আগামী ঈদের জন্য ২৮ এপ্রিল তারিখটি নির্বাচন করা হয়েছে।

মূলত মুক্তির অপেক্ষায় থাকা ‘আরআরআর’ ছবিটি বিশাল বাজেটের একটি ছবি। এছাড়াও এই ছবিটি তারকা বহুল একটি সিনেমা। আর সেজন্যই ছবির নির্মাতা ছবিটি ব্যবসা সফল করতে সকল পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানায় সূত্রটি। যদিও ছবির পরিচালনা পর্ষদের তরফ থেকে এখনো চূড়ান্ত কোন ঘোষণা আসেনি।

এদিকে আসছে ঈদে মুক্তি পেলেও যে খুব ব্যবসা সফল হবে রাজামৌলির ‘আরআরআর’ ছবিটি, সেটির নিশ্চয়তাও এখনই মিলছে না। কারণ একই সময়ে মুক্তি পাবে বলিউডের আরও দুটি ছবি। যার একটি ‘রানওয়ে ৩৪’ এবং অপরটি ‘হিরোপন্তি ২’। সুতরাং, বক্স অফিসে যে বেশ তোড়জোড় যুদ্ধ হবে তা আর বলার অপেক্ষা রাখছে না।

‘আরআরআর’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।জানা গেছে, ‘আরআরআর’ সিনেমায় দুই তেলেগু মু্ক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারাম রাজুর জীবনকাহিনী তুলে ধরা হচ্ছে।

এদিকে মুক্তির আগে নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এরমধ্যে সিনেমা স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। সিনেমাটির মোট বাজেট ৪০০ কোটি রুপি বলে শোনা যায়। উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি। হিন্দি ছাড়া সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tags: অজয় দেবগণআরআরআরআলিয়া ভাটএস এস রাজামৌলিজুনিয়র এনটিআররাম চরণ
Previous Post

দুবাইয়ে বিশ্বখ্যাত গ্লোবাল ইকনোমিকসের পুরস্কার গ্রহণ করল ‘নগদ’

Next Post

মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

Next Post

মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

ডিজিটাল বিচার ব্যবস্থা ও ভার্চুয়াল আদালতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’ভাবেই চালানো যাবে অধস্তন আদালত, শারীরিক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT