চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশ্রয় নিয়েছেন ভালভাবে থাকুন, রোহিঙ্গাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:55 অপরাহ্ন 08, নভেম্বর 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গাদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্রয় ও নিরাপত্তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন: মাদকপাচার বন্ধ না করলে কঠোর হাতে দমন করা হবে। রক্তপাতে মেতে উঠবেন না। আশ্রয় নিয়েছেন, থাকছেন ভালভাবে থাকেন। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন, না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোমবার বিকালে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, কক্সবাজার দেশের অন্যতম পর্যটন নগরী। ট্যুরিস্ট প্যালেসে যে রক্তের হোলিখেলা শুরু করেছে দুর্বৃত্তরা, তাদের দমনে পুলিশকে কঠোর হতে হবে। কক্সবাজারের এসব চলতে পারে না। কারণ এটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট। এখানে দেশী-বিদেশী পর্যটক আসেন।

ট্যুরিস্ট পুলিশের দক্ষতায় এখন রাতের সমুদ্র সৈকতও নিরাপদ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন বালুকাময় সমুদ্র সৈকত। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে ব্র্যান্ডিং করতে চাই। কক্সবাজারকে বিশ্বে তুলে ধরার মাধ্যমে পর্যটন আকর্ষণ বাড়াতে কাজ করছে বর্তমান সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশি-বিদেশি পর্যটকদের বিশ্বমানের পর্যটন সেবা ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৩ সালের ৬ নভেম্বর বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করে ট্যুরিস্ট পুলিশ। সে থেকে পর্যটকদের নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশের বিশেষ এ ইউনিট।

তাদের দক্ষতায় এখন রাতে সৈকতও নিরাপদ জানিয়ে মন্ত্রী বলেন, আগে কক্সবাজার সমুদ্র সৈকতে রাতে তেমন একটা মানুষ নামতো না।  ট্যুরিস্ট পুলিশের দক্ষতায় এখন সেটাও সম্ভব হয়েছে। রাতেও প্রচুর দেশী-বিদেশী পর্যটক সৈকতে নামেন।

এসময় উপস্থিত ছিলেন, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজার সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা।

Previous Post

‘প্রতিষ্ঠিত খলনায়ক’ হতে চান রাশেদ অপু

Next Post

চেয়েছিলেন শাবনূর, পেলেন পরীমনি

Next Post
পরীমনি ও শাবনূর একসঙ্গে হাসিমুখে ছবি, ফুলের তোড়া হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেয়েছিলেন শাবনূর, পেলেন পরীমনি

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে সেবাঘর-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT