চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশ্বাসের প্রভাব নেই বাজারে, পণ্যের দাম বেড়েই চলেছে

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
2:22 অপরাহ্ন 17, মে 2018
in অর্থনীতি
A A

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি-বেসরকারি উদ্যোগে কাজ করার আশ্বাস দেয়া হলেও তার কোনো প্রভাব দেখা যায়নি বাজারে। বরাবরের মতো এবারও রমজান শুরুর আগেই দাম বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের।

রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও মালিবাগসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা সবজির। গত কয়েকদিনের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি বেড়েছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। পেঁয়াজে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। এছাড়া দাম বেড়েছে মুরগি, চিনি, আদা, রসুন ও ছোলার।

ব্যবসায়িরা বলছেন, পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়। পাইকারি পর্যায়ে দাম বেশি। তাই বেশি দামে বিক্রি করতে হয়।

কিন্তু ক্রেতারা বলছেন, ব্যবসায়িরা দাম বাড়িয়ে অহেতুক কোনো না কোনো অভিযোগ দাঁড় করায়। মূলত রমজানকে টার্গেট করেই তারা দাম বাড়ায়।

রাজধানীর মালিবাগ বাজারে ক্রেতা মনিরুল বলেন, সবকিছুর দাম বাড়তি। রমজান উপলক্ষ্যে ব্যবসায়িরা ইচ্ছা করে জিনিসপত্রের দাম বাড়ায়।

দাম বাড়ার কারণ হিসেবে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা সোহেল চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘ট্রাক ভাড়া বেশি, পথে পথে চাঁদা দিতে হয়। রাস্তায় জ্যাম থাকায় অনেক মালামাল নষ্ট হয়। সেজন্য দাম বাড়ছে।সরকারও তো আর মাল বিক্রয় করে না। তারা বাজারের বাস্তব অবস্থা বুঝে না। এসির মধ্যে বসে থেকে দর নির্ধারণ করলে তো হবে না।’

কারওয়ান বাজারের পেঁয়াজ, রসুন ও আদা বিক্রেতা ইদ্রিস আলী বলেন, ‘ভারতে পেঁয়াজ-রসুনের দাম বাড়ছে, তাছাড়া রমজানে চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই দাম বাড়ছে।’

সবজিতে আগুন:
কয়দিন আগেও বেগুন, টমেটো বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকায়। কিন্তু এখন প্রতি কেজি বেগুন ৭৫ থেকে ৮০ টাকা আর টমেটো ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল ৬০ থেকে ৭০ টাকা, মরিচ ৭০ থেকে ৮০ টাকা, করলা ৫৫ থেকে ৬০ টাকা, কচুরমুখি ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ:
গত মাসে ভারতে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল মাত্র ৬ রুপি; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ টাকা। এখনও প্রায় একই দামে বিক্রি হচ্ছে। কিন্তু আমদানি ও সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও বাংলাদেশে দেশীয় পেঁয়াজের সঙ্গে ভারতীয় পেঁয়াজের দরও বেড়েছে।

বাজারে পেঁয়াজের ঝুড়ি, দাম বাড়ার সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, গত ১০ থেকে ১৫ দিন আগেও দেশি পেঁয়াজের দর ছিল কেজি প্রতি ৩০ টাকা। এখন ৫০ থেকো ৫৫ টাকা। আর ভারতীয় পেঁয়াজ ছিল ২০ থেকে ২৫ টাকা যা এখন ৪০ থেকে ৪৫ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশে পেঁয়াজের চাহিদা ২৪ লাখ টনের মত। কিন্তু উৎপাদন হয় ১৮ থেকে ২০ লাখ টন। চলতি অর্থবছরের ৯ মাসে দেশে পেঁয়াজ আমদানি হয়েছে প্রায় ৭ লাখ টন।

তেজ বেড়েছে রসুন-আদার:
খুচরা পর্যায়ে প্রতি কেজি চীনা রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে; যা কয়দিন আগেও ছিল ১০০ টাকা। আর দেশি রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা, যা ছিল ৬০ থেকে ৬৫ টাকা টাকা। কেজিপ্রতি আদার দর বেড়েছে প্রায় ২০ টাকা। প্রতি কেজি চীনা আদা ১২০ ও দেশি আদা ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ছোলার দামও বেশি:
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত এক মাসে ছোলার দাম প্রায় ১১ শতাংশ কমে টনপ্রতি ৫৬৭ ডলারে নেমেছে। তবে বাজারে এর প্রভাব পড়েনি। কয়দিন আগের গড়ে ৬০ টাকার ছোলা মানভেদে এখন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা।

গত কয়েক মাস চিনির দাম ৫৩ থেকে ৫৫ টাকায় ঘুরাঘুরি করলেও এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকায়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি গোলাম রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: বৃষ্টি, রাস্তার জ্যাম ও চাঁদাবাজি এবং বাজারে এক সাথে সব ক্রেতাদের চাপের কারণে পণ্যের দাম বাড়ছে। কিছু অসাধু ব্যবসায়ি এই সুযোগ নিচ্ছে।’

এ জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্রেতাদের এক সাথে অনেক পণ্য না কিনে ধাপে ধাপে কিনতে হবে। তাহলে দাম স্বাভাবিক হয়ে যাবে।

রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না বলে বার বার আশ্বাস দিয়েছিলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, রমজানে চাহিদার তুলনায় পণ্যের মজুদ অনেক বেশি রয়েছে। সরবরাহও স্বাভাবিক রয়েছে। তাই নিত্যপণ্যের কৃত্রিম সংকট হবে না, দামও বাড়বে না।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেছিলেন, রমজানে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও সুজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না। তবুও কেউ বাড়তি দাম নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags: দ্রব্যমূল্যরমজানলিড নিউজ
Previous Post

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির ১০ দিনের কর্মসূচি

Next Post

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: অর্জন ও ভবিষ্যৎ আওয়ামী লীগ

Next Post
প্রধানমন্ত্রী-শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: অর্জন ও ভবিষ্যৎ আওয়ামী লীগ

টেস্টে টস তুলে দেয়ার ভাবনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT