চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুলিয়ার ৬ ব্যাংক ডাকাতের ফাঁসির আদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 31, মে 2016
in বাংলাদেশ
A A

ঢাকার আশুলিয়ার কাঠগড়া বাজারের কমার্স ব্যাংকে ডাকাতির সময় আট জনকে হত্যা মামলার রায়ে ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায়ে আরও দু’জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বিচার শুরু করার মাত্র চার মাসেই বহুল আলোচিত এ মামলাটির রায় হলো আজ।

গত ২৫ মে ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। ১১ আসামীর মধ্যে একজন ছাড়া বাকি সবাই আটক রয়েছে। আসামীদের উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

মামলার চার্জশিটের ৯৭ জন সাক্ষীর মধ্যে গত ১৭ মে পর্যন্ত তদন্ত কর্মকর্তাসহ ৬৪ জনের সাক্ষ্য নেয়া হয়। চলতি বছরের ১৮ জানুয়ারি একই আদালত আসামীদের বিরুদ্ধে হত্যাসহ ডাকাতির অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

২০১৫ সালের ১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বলা হয়, আবদুল্লাহ আল বাকী ছিল হামলার মূল পরিকল্পনাকারী। তিনি একসময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত ছিল।

মতপার্থক্যের কারণে আবদুল্লাহ জেএমবি থেকে বের হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত হয়। এরপর তিনি ও তার সহযোগীরা অর্থ সংগ্রহে নামে। এরই ধারাবাহিকতায় তার নেতৃত্বে আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে।

গত বছরের ২১ এপ্রিল দুপুরে কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতরা হানা দেয়। তারা গুলি, বোমা ও অস্ত্রের আঘাতে ব্যাংকটির ব্যবস্থাপকসহ তিনজনকে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ও বোমা ছুড়লে আরও পাঁচজন সাধারণ মানুষ মারা যায়।

পরে জনতা আরও তিনজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। আটক তিনজনের মধ্যে আসিফ হোসেন নামের এক ডাকাত গণপিটুনিতে মারা যায়। বাকি দু’জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

Tags: কমার্স ব্যাংকব্যাংক ডাকাত
Previous Post

মহারাষ্ট্রে অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ সেনা সদস্য নিহত

Next Post

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি.মি. যানজট

Next Post

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি.মি. যানজট

শিশু রবিউল হত্যার আসামী মেরাজের ফাঁসির আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT