চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুলিয়ার ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শেষ

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
3:41 অপরাহ্ন 16, জুলাই 2017
in বাংলাদেশ
A A

আশুলিয়া থেকে: রাজধানী ঢাকার উপকণ্ঠে আশুলিয়ার নয়ারহাট চৌরাবাড়ি এলাকায় কথিত জঙ্গি আস্তানায় থাকা চার ব্যক্তি আত্মসমর্পণ করেছে। তারা হলেন; মোজাম্মেল, ওরফানুল, আলমগীর ও রাশেদুল নবী।

আত্মসমর্পণের পর র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ গণমাধ্যমকে বলেন, অভিযান শেষ হয়েছে। তবে ওই অাস্তানায় আইইডি বোমা অবিস্ফোরক রয়েছে সেগুলো নিয়ে কাজ করছে বোমা নিষ্ক্রিয়কারী দল।

ওই চার জনের পরিচয় সম্পর্কে বলেন, আত্মসমর্পণ করা সবাই সরওয়ার তামিম গ্রুপের। হলি অর্টিজান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীর ঘনিষ্ঠ তামিম দারিকে গত এপ্রিলে গ্রেফতার করা হয়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়েছিলেন ঢাকার আশে-পাশে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছে।

মুফতি মাহমুদ বলেন, গত মাসে পোশাক শ্রমিক বলে ওই বাসাটি ভাড়া নেই তারা। বাড়ির মালিক তাদের প্রতি সন্দেহ করলে র‌্যাবের কাছে যায়, এরপর র‌্যাব ওই বাড়িতে নজরদারি বাড়ায়। শনিবার দিবাগত রাত ১২টায় দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব। রাত তিনটায় গোলাগুলি হয়। এবং রোববার দুপুর ১২টার তারা আত্মসমর্পণ করে।

অন্যান্য জঙ্গি অপারেশনের সঙ্গে এই অপারেশনের কোনো পার্থক্য আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই জঙ্গি অপারেশনে সবাইকে জীবিত উদ্ধার করা গেছে। এভাবে অভিযান করা গেলে উদ্ধার করা জঙ্গিদের কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায় এবং অন্য অপারেশনের প্রস্তুতি নেওয়া যায়।

শনিবার দিবাগত রাত ১টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন জঙ্গিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে দুই দফায় কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

এরপর র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

আজাদ নামে এক ব্যক্তি নিজেকে পোশাক শ্রমিক পরিচয় দিয়ে বাড়িতে ভাড়া নেয় বলে জানিয়েছে র‌্যাব। বাড়ির মালিককে অাটক করা হয়েছে।

Tags: আশুলিয়া জঙ্গি আস্তানা
Previous Post

জুয়েলকে রেখে প্যালেস্টাইনের পথে বাংলাদেশ

Next Post

নিরাপদ পানি পানের অভ্যাসে বদলে গেল রংপুরের একটি স্কুলের চিত্র

Next Post
নিরাপদ পানি

নিরাপদ পানি পানের অভ্যাসে বদলে গেল রংপুরের একটি স্কুলের চিত্র

নারীকে সম্মান করা

বাসার ছোট্ট ছেলেটির জন্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT