চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা জাগাচ্ছে নতুন কিছু শিশু সংগঠন

পরাগ আজিম by পরাগ আজিম
10:37 পূর্বাহ্ন 13, ডিসেম্বর 2017
in শিক্ষা
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ঐতিহ্যবাহী শিশু সংগঠনগুলোর সেই স্বর্ণালি সময় এখন আর নেই। তবে আশার কথা হচ্ছে, নতুন কিছু শিশু সংগঠন ভিন্ন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, স্বাস্থ্য সচেতনতা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলাও তাদের লক্ষ্য।

কচিকাঁচার মেলা, খেলাঘর আসর, চাঁদের হাট, মুকুল ফৌজ-এসব ঐতিহ্যবাহী শিশু সংগঠনের কার্যক্রম ধীরে ধীরে সীমিত হয়ে আসার পাশাপাশি দেশে এরইমধ্যে নতুন কিছু শিশু সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। এসব সংগঠনের কিছু বিষয়ভিত্তিক, কেউ সুনির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রিক। এরকম একটি স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। প্রজনন স্বাস্থ্য, নেতৃত্ব তৈরিসহ আরো কিছু বিষয়ে কাজ করছে সংগঠনটি।

স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়া। এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সংগঠনের তিনটি লেয়ারে ৩০ লাখ কর্মী রয়েছে। ২০২০ সালের মধ্যে ৪ কোটি ছেলে-মেয়েকে আমরা ধীরে ধীরে নেটওয়ার্কে নিয়ে আসব। আপাত দৃষ্টিতে মনে হয়, আমরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে কাজ করছি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে তাদেরকে আরো এগিয়ে দিচ্ছি, তথ্য দিচ্ছি। কিন্তু এর বাইরেও যে কাজগুলো করা হয়, তা হচ্ছে তাকে নেতৃত্ব শেখানো হয়, শেখানো হয় সৎ থাকার কী কী সুবিধা রয়েছে। এবং কী করে একটি মানুষ সৎ হওয়ার সাথে সাথে পুরো সমাজে আমরা পরিবর্তন আনতে পারি।’

শিশুদের গড়ে তোলার জন্য নতুন সংগঠনের উদ্বোধন ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ
স্বর্ণকিশোরী

একটু ভিন্ন আঙ্গিকে শিশুদের সাংস্কৃতিক চেতনায় ঋদ্ধ করার চেষ্টা করছে কয়েক বছর ধরে সক্রিয় ‘বাতিঘর’। তবে এটি কোন শিশু সংগঠন নয়, শিক্ষালয়।

বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের অধ্যক্ষ মেহেদী হাসান শোয়েব বলেন, ‘ আমরা প্রতি মাসে একদিন শিশুদের নিয়ে ক্লাস রুমের বাইরে ক্লাস করতে যাই। সেটা কখনো প্রকৃতির কাছে, কখনো কোন ঐতিহ্যবাহী জায়গায়। ঘুরতে ঘুরতে গল্প শুনতে শুনতে তারা তাদের অতীত জানে। তাদের প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি হয়। পাশাপাশি এই যে ছোটাছুটি করা, আনন্দ করা, বাইরে গিয়ে খেলাধুলা করা-এর মাধ্যমে একটি শৈশবের আনন্দ পাওয়া যায়। প্রতিমাসে একটা মাটির কাজ করে তারা। মাটি দিয়ে ইচ্ছেমতো যা খুশি বানায়। এভাবে তাদের মনের বিকাশ হয়।’

বাতিঘর

শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় উপন্যাস ও টিভি সিরিজ-ছোটকাকু। এর পাঠক, দর্শক ও শুভাকাঙ্খীরা মিলে গড়ে তুলেছেন ‘ছোটকাকু ক্লাব’। সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করা ও তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছোটকাকু ক্লাব। এই সংগঠনের আহবায়ক কবি ও ছড়াকার আমীরুল ইসলাম। ছোটদের নিয়ে স্বপ্ন দেখেন তিনি।

ছোটকাকু

আমীরুল ইসলাম বলেন, ‘ছোটকাকু একটি আদর্শবান চরিত্র। আমরা চেয়েছি ছোটকাকুর এই আদর্শকে ধরে ছোটকাকুর নৈতিকতা, ছোটকাকুর মূল্যবোধ-এগুলোকে ধরে দেশব্যাপী যদি ছোটদের মধ্যে একটা ছোটকাকুর ইমেজ তৈরি করা যায় সংগঠন ভিত্তি করে, তাহলে আমাদের যে স্বপ্নটা, সেটা বোধহয় সফল হবে। কারণ একটা মূল্যবোধহীন যে সমাজ, এই সমাজে ছোটরা যাতে নষ্ট না হয়। তারা যেন ছোটকাকুর আদর্শ নিয়ে বড় হয়, বেড়ে ওঠে।’

দেশের নানা জায়গায় আরো কিছু নতুন শিশু সংগঠন ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে সবার আশা একটাই, সমাজের অবক্ষয় ও অন্ধকার দূর করে এই শিশুরাই গড়ে তুলবে আলোকিত আগামী।

Tags: শিশু সংগঠন
Previous Post

‘আঁখি ও তার বন্ধুরা’র ট্রেলার মুক্তি

Next Post

আগামী নির্বাচনে জয়ের বিষয়ে জয়ের ‘সুখবর’, কীভাবে?

Next Post

আগামী নির্বাচনে জয়ের বিষয়ে জয়ের ‘সুখবর’, কীভাবে?

রিয়ালকে থামাতে গোলপোস্টে ‘বাস থেরাপি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT