চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশার ‘রিয়াদ-প্রদীপ’ও নিভে গেল

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
1:27 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2017
in স্পোর্টস
A A

লাঞ্চ পর্যন্ত আশার প্রদীপ হয়ে জ্বলে ছিলেন। ১০ ইনিংস পর অর্ধশতক তুলে সেই প্রদীপের শিখায় জ্বালানি জোগান। শেষ পর্যন্ত ৬৪ রানে থামতে হল রিয়াদকে। তাতে ড্রয়ের স্বপ্নে বড় একটা ধাক্কা খেল বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময় ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৫। দিনের খেলা বাকি আছে ৪৮ ওভার।

রিয়াদ এদিন অর্ধশতকে পৌঁছান ১১৫ বলে। রিয়াদ সর্বশেষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ রান করেছিলেন। বাকিগুলোতে আউট হয়েছেন ১০ থেকে ৪০’র ভেতর। এদিনও ইনিংসটা বড় করতে পারলেন না।

কোহলি পঞ্চমদিন সকালেও শুরু থেকে আক্রমণাত্মক ফিল্ডিং সাজান। লেগ-অফ দুই শর্টে চারজনকে রেখে জাদেজাকে দিয়ে দিন শুরু করান। ওই ওভারটা পার করলেও জাদেজার পরের ওভারে থাকতে পারেননি সাকিব (২২)। মাত্র এক রান যোগ করে ফিরে যান। পরে তাকে অনুসরণ করেন মুশফিক। ব্যক্তিগত ২৩ রানে অশ্বিনের বলে উইকেট ছুঁড়ে আসেন অধিনায়ক। রোববার প্রথমবারের মতো বোলিংয়ে আসা রবিচন্দ্রন অশ্বিনকে উড়িয়ে খেলার চেষ্টায় মিডঅফে রবীন্দ্র জাদেজাকে সহজ ক্যাচ দেন তিনি।

সকাল থেকে স্পিনাররা বেশ টার্ন পাচ্ছেন। সাকিব যে বলে আউট হয়েছেন তাতে বিশেষ কিছু করার ছিল সামান্যই। অফসাইডে পিচ করে চকিতে ভেতরে ঢোকে বল। ‘বিভ্রান্ত’ সাকিব নিচু করে ব্যাট দেন। বল লাগে গ্লাভসে। তারপর থাই ছুঁয়ে লেগ স্লিপে।

হাতে ৭ উইকেট আর একটা দিন। টার্গেট ৩৫৬। এমন সমীকরণ সামনে রেখে সকাল শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে সাকিব-মুশফিককে হারিয়ে কতটা পথ পার হওয়া যাবে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

এর আগে ভারত প্রথম ইনিংসে ৬৮৭ রান তোলার পর ‘ডিক্লেয়ার’ করে। জবাব দিতে নেমে বাংলাদেশ শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। পরে সাকিব-মুশফিক ১০৭ রানের জুটি গড়লে কিছুটা স্বস্তি ফেরে। এরপর মিরাজকে নিয়ে টাইগার দলপতি নিরাপদে দিন পার করেন। কিন্তু চতুর্থ দিন সেই ছন্দ আর ধরে রাখতে পারেননি।

শনিবার শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে তামিম (৩) দলীয় ১১ রানে ফিরে যান। সৌম্য ব্যক্তিগত ৪২ রানে বিদায় নেয়ার সময় দলকে রেখে যান ৭১ রানে। যেভাবে খেলছিলেন তাতে দিন পার করা অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু ‘ক্ষণিকের ভুলে’ বিপদে পড়েন। মুমিনুলও (২৭) অশ্বিনের সামনে দাঁড়াতে পারেননি। একটি বল ব্যাকফুটে খেলতে যেয়েই শর্ট স্লিপে ধরা পড়েন। সাকিব ২২ ও মুশফিক থেমেছেন ২৩ রানে।

Tags: বাংলাদেশ-ভারত টেস্ট
Previous Post

এক অ্যাডেলের হাতেই পাঁচ

Next Post

ভয়েস মেইল সেবা চালু করলো বিটিআরসি

Next Post

ভয়েস মেইল সেবা চালু করলো বিটিআরসি

আলোকচিত্রে বসন্তের ছোঁয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT