চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশাবাদী হতেই পারেন ইমরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2017
in স্পোর্টস
A A

ঊরুর চোটের কারণে ইমরুল কায়েস খেলতে পারেননি নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টেস্ট ও ভারত সফরের একমাত্র টেস্টে। শ্রীলঙ্কা সফরেও খেলা হচ্ছে না সিরিজের প্রথম টেস্টে। নির্বাচকরা আশা দিয়ে রেখেছেন পুরোপুরি ফিট হলে দ্বিতীয় টেস্টের দলে বিবেচনা করা হবে এ বাঁহাতি ওপেনারকে। যদিও ১৬ সদস্যের টেস্ট স্কোয়াডে রাখা হয়নি তাকে।

শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে শুক্রবার। মারিও ভিল্লাভারায়নের অধীনে কন্ডিশনিং সেশন হয়েছে জিমে। মুশফিকবাহিনী যখন ফিটনেস টেস্ট দিচ্ছেন একাডেমি মাঠে, তখন রানিংয়ে ব্যস্ত ইমরুল।

পরে মারিওর কাছে জানতে চাওয়া হলো দ্বিতীয় টেস্টে ইমরুলের ফেরার সম্ভাবনা আছে কিনা? ইমরুলকে হতাশ করেননি এই ফিটনেস ট্রেনার, ‘পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ইমরুল। আজ রানিং করেছে। বিসিএলের পরের রাউন্ড সে খেলবে। ফিট হওয়ার প্রক্রিয়া যদি ঠিক থাকে তাহলে ফিরতে পারে।’

শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্ট শুরু ৭ মার্চ। দ্বিতীয় টেস্ট ১৫ মার্চ। যেটি হবে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। নিজেকে ফিট করে তুলতে ইমরুল সময় পাবেন দুই সপ্তাহেরও বেশি। শততম টেস্ট ম্যাচের দলে নাম লেখাতে ইমরুল নিশ্চয় চেষ্টায় কমতি রাখবেন না!

ছবি- ওবায়েদুল হক তুহিন

Tags: ইমরুল কায়েস
Previous Post

মোস্তাফিজের পর বর্ষসেরার হাসি মিরাজের?

Next Post

কাদের খান আইনের উর্ধ্বে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
ফাইল ছবি

কাদের খান আইনের উর্ধ্বে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সমাজের ট্রানজিশনের প্রতিফলন ‘স্বামীসূত্র’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT