চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুলের ব্যাটে ঝড়, সানজামুলের ৬ উইকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 21, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
পুরনো ছবি

পুরনো ছবি

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ব্যাট হাতে ঝোড়ো অর্ধশতক হাঁকালেন মোহাম্মদ আশরাফুল। আগের রাউন্ডে সেঞ্চুরি হাঁকানোর পরে চলতি রাউন্ডের প্রথম ইনিংসেও দারুণ শুরু করেছিলেন তিনি। কিন্তু থেমে গিয়েছিলেন ৩৭ রানেই।

তবে দ্বিতীয় ইনিংসে স্বরূপে ফিরলেন ইস্ট জোনের এ ব্যাটসম্যান। বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪ বাউন্ডারিতে ৯৬ বলে ৩৭ রান করেন আশরাফুল। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সাউথ জোনের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেন।

প্রথম শ্রেনির ক্যারিয়ারে নিজের ৩২তম ফিফটি পূর্ণ করেন ১৬৬ স্ট্রাইক রেটে। মেহেদি হাসান, আব্দুর রাজ্জাক, আলআমিন হোসেনের বোলিংয়ের বিপক্ষে ৫ চার ও ১ ছক্কার মারে মাত্র ৩০ বলেই ফিফটি পূরণ করেন আশরাফুল।

তবে ইনিংসটি লম্বা করতে পারেননি তিনি। ৩৭ বলে খেলে ৫৪ রানে থামেন আশরাফুল। আশরাফুলের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২১.৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ফেলেছে ইস্ট জোন। প্রথম ইনিংসে পাওয়া ৮৭ রানের লিডের সুবাদে তারা এগিয়ে রয়েছে ২৪৬ রানের ব্যবধানে।

বৃষ্টিতে বিঘি্নত ম্যাচটির আদতে নিষ্পত্তির সম্ভাবনা ছিল না। তবে ড্র’র দিকে এগিয়ে যেতে থাকা ম্যাচে মারকুটে ব্যাটিংয়ে উত্তেজনা ফেরান আশরাফুল-রনিরা।

দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৯ বলে ৫৮ রান করেন ইস্ট জোন ওপেনার রনি তালুকদার। মাত্র ১১ বলে ২ ছক্কার মারে ১৮ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। বগুড়ায় ৮ উইকেট হারিয়ে ২৬২ রানে ইনিংস ঘোষণা করেছিল ইস্ট জোন। বৃষ্টির কারণে প্রথম দিনে কোনো বল মাঠে না গড়ানোয় ম্যাচের ভাগ্যে ড্র লেখা হয়ে যায় তখনই। পরে ৮ উইকেটে ১৭৫ রান করতেই ইনিংস ঘোষণা করে দেয় সাউথ জোন।

অন্যদিকে, রাজশাহীতে অনুষ্ঠিত নর্থ জোন ও সেন্ট্রাল জোনের মধ্যকার ম্যাচটিও ড্র হয়েছে। নর্থ জোনের প্রথম ইনিংসের সংগ্রহ ১৪৬ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৪ রান তুলে সব উইকেট হারায় সেন্ট্রাল জোন।

আগেরদিনের দুই ফিফটির ইনিংস খেলা ব্যাটসম্যান সাইফ-শান্ত’র পর ফিফটির দেখা পান আব্দুল মাজিদও। আর বল হাতে নর্থ জোনের সানজামুল ইসলাম একাই তুলে নেন ৬ উইকেট। ৩ উইকেট পান সাকলাইন সজিব।

জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে নর্থ জোন ৩ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতেই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান আসে ওপেনার জুনায়েদ সিদ্দিকের ব্যাট থেকে। ম্যাচসেরা নির্বাচিত হন নর্থ জোনের সানজামুল।

Tags: বিসিএলমোহাম্মদ আশরাফুল
Previous Post

সবচেয়ে বড় প্লাটফর্ম যখন ভুয়া খবরের মাধ্যম

Next Post

ভোটের আগে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে না যাওয়ার নির্দেশ

Next Post

ভোটের আগে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে না যাওয়ার নির্দেশ

দেশের মানুষের জীবনমান উন্নত করাই আওয়ামী লীগের লক্ষ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT