চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশঙ্কা ভুল প্রমাণ করে বৈশ্বিক কৃষি বাণিজ্যের প্রবৃদ্ধি হয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, কৃষি, পরিবেশ
A A
WTO এর নতুন রিপোর্ট COVID-19 এর প্রভাব নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে সব আশঙ্কা ভুল প্রমাণ করে বৈশ্বিক কৃষি বাণিজ্য শুধু সক্ষমতারই পরিচয় দেয়নি, গত তিন মাসে ইতিবাচক প্রবৃদ্ধিও হয়েছে। বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার শুরুর দিকে দেশের কৃষি বাণিজ্য ও রপ্তানি নেতিবাচক ধারায় গেলেও জুন থেকে আবারো ইতিবাচক ধারায়। তবে, কৃষি অর্থনীতিবিদরা বলছেন, নতুন ধান না ওঠা পর্যন্ত সেপ্টেম্বর-অক্টোবরে বাজার ব্যবস্থা জোরালো পর্যবেক্ষণে রাখতে হবে। 

মহামারি করোনা ছড়িয়ে পড়ার শুরুতে আশঙ্কা করা হয়েছিলো অন্য খাতের মতো কৃষি খাতেও নেতিবাচক প্রভাব পড়বে।বিশ্ব বাণিজ্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে।

গত তিনমাসে বৈশ্বিক কৃষি বাণিজ্য আশঙ্কার বিপরীতে ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে, যদিও তার প্রবৃদ্ধি ২০১৯ সালের এ সময়ের চেয়ে কম।

বিআইডিস মহাপরিচালক কেএস মুরশিদ বলেন, আন্তর্জাতিক বাজার মোটামুটি সচল, এবং করোনা মহামারির কারণে খাদ্য নিরাপত্তা ব্যঘাত ঘটতে পারে বলে যে আশঙ্কা করা হয়েছিল তা অনেকটা হ্রাস পেয়েছে।

অন্যদিকে, যদি কৃষি মজুদ যথেষ্ট পরিমাণে রাখা যায় তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত আমরা ঠিক ভাবে অতিক্রম করতে পারবো।

সিপিডি গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেছেন, খাদ্য শস্যের মজুদ বাড়ছে, বিশেষ করে চাল, গম, ভুট্টা এগুলার মজুদ বৃদ্ধি হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ ১৬ থেকে ১৭ টি কৃষি পণ্যের মূল্যের একটা উর্ধমুখী প্রবণতা রয়েছে।

আমাদের কাছে মনে হয়েছে যে, সরকারকে আগামী সময়ের ফসল উৎপাদনের জন্য অপেক্ষা না করে,আমদানি বৃদ্ধি করা দরকার।

দেশীয় কৃষি বাণিজ্য ও রপ্তানি কোভিড-১৯ ছড়িয়ে পড়ার প্রথমদিকে উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। জুন থেকে আবারও বাড়ছে কৃষি পণ্য রপ্তানি।

বিশেষজ্ঞরা বলছেন, কৃষকদের প্রণোদনা দিয়ে কৃষি পণ্য উৎপাদন বাড়ালে কৃষি বাণিজ্য সামনে আরো বাড়বে।

Tags: প্রবৃদ্ধিবিশ্ব বাণিজ্য সংস্থা
Previous Post

বসুন্ধরা সিটিতে থাকছে না স্টার সিনেপ্লেক্স

Next Post

ধাক্কার প্রতিশোধ নিতে কিশোর হত্যা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ধাক্কার প্রতিশোধ নিতে কিশোর হত্যা

বিডা ৪র্থ বার্ষিকী উদযাপন উপলক্ষে সভা, প্রধান অতিথি ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছরে ১১ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ বাস্তবায়ন করেছে বিডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT